দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

তুরস্কে স্কুলে বন্দুকধারীর হামলা, শিশুদেরসহ ৯ জন নিহত

স্কুল গুলিবর্ষণের ঘটনায় অন্তত আটজন ছাত্র ও একজন শিক্ষক নিহত

দক্ষিণ তুরস্কে এক ভয়াবহ স্কুল গুলিবর্ষণের ঘটনায় অন্তত আটজন ছাত্র ও একজন শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।ঘটনাটি ঘটে কাহরামানমারাস এলাকার আইসের চালিক মাধ্যমিক বিদ্যালয়ে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচির বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।কর্তৃপক্ষ জানায়, হামলায় ১৪ বছর বয়সী এক কিশোর হামলাকারীও নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই শিক্ষার্থীই এ হামলা চালিয়েছে।প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারী দুটি শ্রেণিকক্ষে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। তার কাছে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও সাতটি ম্যাগাজিন ছিল বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

আরো পড়ুন ,চীনের বহুতল পার্কিং গ্যারেজে আগুন

স্থানীয় গভর্নর অভিযোগ করেছেন, ব্যবহৃত অস্ত্রগুলো হামলাকারীর সাবেক পুলিশ কর্মকর্তার বাবার ছিল। পরে ওই ব্যক্তিকে পুলিশ আটক করেছে।হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।ঘটনার সময় স্কুলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা প্রাণ বাঁচাতে ভবনের জানালা দিয়ে লাফিয়ে পড়ছে এবং দৌড়ে পালাচ্ছে।স্থানীয় গণমাধ্যম এনটিভির এক প্রতিবেদক বলেন, গুলির শব্দে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে এবং অভিভাবকরা কান্নায় ভেঙে পড়েন।এর একদিন আগেও দক্ষিণ তুরস্কের আরেকটি স্কুলে সাবেক এক শিক্ষার্থীর গুলিবর্ষণে ১৬ জন আহত হওয়ার ঘটনা ঘটেছিল।

বিষয় : শিক্ষার্থী নিহত হামলা স্কুল গুলিবর্ষণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

তুরস্কে স্কুলে বন্দুকধারীর হামলা, শিশুদেরসহ ৯ জন নিহত

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

দক্ষিণ তুরস্কে এক ভয়াবহ স্কুল গুলিবর্ষণের ঘটনায় অন্তত আটজন ছাত্র ও একজন শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।ঘটনাটি ঘটে কাহরামানমারাস এলাকার আইসের চালিক মাধ্যমিক বিদ্যালয়ে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচির বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।কর্তৃপক্ষ জানায়, হামলায় ১৪ বছর বয়সী এক কিশোর হামলাকারীও নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই শিক্ষার্থীই এ হামলা চালিয়েছে।প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারী দুটি শ্রেণিকক্ষে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। তার কাছে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও সাতটি ম্যাগাজিন ছিল বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

আরো পড়ুন ,চীনের বহুতল পার্কিং গ্যারেজে আগুন

স্থানীয় গভর্নর অভিযোগ করেছেন, ব্যবহৃত অস্ত্রগুলো হামলাকারীর সাবেক পুলিশ কর্মকর্তার বাবার ছিল। পরে ওই ব্যক্তিকে পুলিশ আটক করেছে।হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।ঘটনার সময় স্কুলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা প্রাণ বাঁচাতে ভবনের জানালা দিয়ে লাফিয়ে পড়ছে এবং দৌড়ে পালাচ্ছে।স্থানীয় গণমাধ্যম এনটিভির এক প্রতিবেদক বলেন, গুলির শব্দে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে এবং অভিভাবকরা কান্নায় ভেঙে পড়েন।এর একদিন আগেও দক্ষিণ তুরস্কের আরেকটি স্কুলে সাবেক এক শিক্ষার্থীর গুলিবর্ষণে ১৬ জন আহত হওয়ার ঘটনা ঘটেছিল।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত