দৈনিক সংবাদ দিগন্ত

চীনের বহুতল পার্কিং গ্যারেজে আগুন

চীনের বহুতল পার্কিং গ্যারেজে আগুন
চীনের বহুতল পার্কিং গ্যারেজে আগুন

চীনের খ্যাতনামা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYD-এর একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। দেশটির শেনঝেন প্রদেশের পিংশান এলাকায় অবস্থিত কারখানাটিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভিসহ একাধিক সূত্রে জানা গেছে, কারখানার ভেতরে থাকা একটি বহুতল পার্কিং গ্যারেজে আগুনের সূত্রপাত হয়। গ্যারেজটি মূলত পরীক্ষামূলক, যাচাইকরণ এবং বাতিল করা যানবাহন সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো। সেখানে কোনো উৎপাদনাধীন বা গ্রাহকদের জন্য প্রস্তুত নতুন গাড়ি ছিল না।

আরও পড়ুন, প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন রাজা তৃতীয় চার্লস

আগুন দ্রুত ভবনের একটি বড় অংশজুড়ে ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কর্তৃপক্ষ জানায়, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সময়মতো পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

আরও পড়ুন, তেহরানে ইরান–পাকিস্তানের উচ্চপর্যায়ের বৈঠক শুরু

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, বহুতল ভবনের একটি দীর্ঘ অংশে আগুন জ্বলছে এবং ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়ছে। বিওয়াইডি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ক্ষতিগ্রস্ত স্থাপনাটিতে কেবল পরীক্ষামূলক ও মেয়াদোত্তীর্ণ যানবাহন রাখা ছিল। ফলে উৎপাদন কার্যক্রম বা গ্রাহকদের জন্য প্রস্তুত গাড়ির ওপর কোনো প্রভাব পড়েনি।

বিষয় : চীন আগুন পার্কিং গ্যারেজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চীনের বহুতল পার্কিং গ্যারেজে আগুন

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

চীনের খ্যাতনামা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYD-এর একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। দেশটির শেনঝেন প্রদেশের পিংশান এলাকায় অবস্থিত কারখানাটিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভিসহ একাধিক সূত্রে জানা গেছে, কারখানার ভেতরে থাকা একটি বহুতল পার্কিং গ্যারেজে আগুনের সূত্রপাত হয়। গ্যারেজটি মূলত পরীক্ষামূলক, যাচাইকরণ এবং বাতিল করা যানবাহন সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো। সেখানে কোনো উৎপাদনাধীন বা গ্রাহকদের জন্য প্রস্তুত নতুন গাড়ি ছিল না।

আরও পড়ুন, প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন রাজা তৃতীয় চার্লস

আগুন দ্রুত ভবনের একটি বড় অংশজুড়ে ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কর্তৃপক্ষ জানায়, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সময়মতো পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

আরও পড়ুন, তেহরানে ইরান–পাকিস্তানের উচ্চপর্যায়ের বৈঠক শুরু

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, বহুতল ভবনের একটি দীর্ঘ অংশে আগুন জ্বলছে এবং ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়ছে। বিওয়াইডি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ক্ষতিগ্রস্ত স্থাপনাটিতে কেবল পরীক্ষামূলক ও মেয়াদোত্তীর্ণ যানবাহন রাখা ছিল। ফলে উৎপাদন কার্যক্রম বা গ্রাহকদের জন্য প্রস্তুত গাড়ির ওপর কোনো প্রভাব পড়েনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত