দৈনিক সংবাদ দিগন্ত

প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন রাজা তৃতীয় চার্লস

ব্রিটেনের রাজা হিসেবে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন তৃতীয় চার্লস। এ সফরে তাকে সঙ্গ দেবেন রানি ক্যামিলা। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, আগামী ২৭ এপ্রিল যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন রাজদম্পতি। ২০১৮ সালের পর এটি হবে চার্লসের প্রথম যুক্তরাষ্ট্র সফর। সফরের অংশ হিসেবে তারা ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক এবং ভার্জিনিয়া অঙ্গরাজ্য সফর করবেন। সফরে হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজ, সামরিক কুচকাওয়াজ পরিদর্শন এবং দ্বিপক্ষীয় বৈঠকসহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে।

আরও পড়ুন, যুদ্ধবিরতির আশার মাঝেই দক্ষিণ লেবাননে তীব্র হামলা

সফরের শুরুতে ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্প-এর সঙ্গে সাক্ষাৎ করবেন রাজা ও রানি। তাদের সঙ্গে চা-চক্রেও অংশ নেবেন রাজদম্পতি। এছাড়া, মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে রাজা তৃতীয় চার্লসের। ব্রিটিশ কোনো সম্রাট হিসেবে এটি হবে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা। এর আগে প্রায় ৩০ বছর আগে একই সম্মান পেয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ

আরও পড়ুন, ইরানের তেলনীতিতে আর কোনো ছাড় নয় : ট্রাম্প

নিউইয়র্ক সফরে ৯/১১ হামলার ২৫ বছর পূর্তি উপলক্ষে নিহতদের পরিবার ও জরুরি সেবাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও অর্থনৈতিক অনুষ্ঠানে অংশ নেবেন। ভার্জিনিয়ায় একটি জাতীয় উদ্যান, স্থানীয় খামার এবং অ্যাপালাচিয়ান সংস্কৃতির অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে। বাকিংহাম প্যালেস জানিয়েছে, এই সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং সাংস্কৃতিক বন্ধন আরও জোরদার করার বার্তা দেওয়া হবে।

বিষয় : যুক্তরাষ্ট্র সফর রাজা তৃতীয় চার্লস ব্রিটেন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন রাজা তৃতীয় চার্লস

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

ব্রিটেনের রাজা হিসেবে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন তৃতীয় চার্লস। এ সফরে তাকে সঙ্গ দেবেন রানি ক্যামিলা। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, আগামী ২৭ এপ্রিল যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন রাজদম্পতি। ২০১৮ সালের পর এটি হবে চার্লসের প্রথম যুক্তরাষ্ট্র সফর। সফরের অংশ হিসেবে তারা ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক এবং ভার্জিনিয়া অঙ্গরাজ্য সফর করবেন। সফরে হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজ, সামরিক কুচকাওয়াজ পরিদর্শন এবং দ্বিপক্ষীয় বৈঠকসহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে।

আরও পড়ুন, যুদ্ধবিরতির আশার মাঝেই দক্ষিণ লেবাননে তীব্র হামলা

সফরের শুরুতে ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্প-এর সঙ্গে সাক্ষাৎ করবেন রাজা ও রানি। তাদের সঙ্গে চা-চক্রেও অংশ নেবেন রাজদম্পতি। এছাড়া, মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে রাজা তৃতীয় চার্লসের। ব্রিটিশ কোনো সম্রাট হিসেবে এটি হবে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা। এর আগে প্রায় ৩০ বছর আগে একই সম্মান পেয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ

আরও পড়ুন, ইরানের তেলনীতিতে আর কোনো ছাড় নয় : ট্রাম্প

নিউইয়র্ক সফরে ৯/১১ হামলার ২৫ বছর পূর্তি উপলক্ষে নিহতদের পরিবার ও জরুরি সেবাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও অর্থনৈতিক অনুষ্ঠানে অংশ নেবেন। ভার্জিনিয়ায় একটি জাতীয় উদ্যান, স্থানীয় খামার এবং অ্যাপালাচিয়ান সংস্কৃতির অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে। বাকিংহাম প্যালেস জানিয়েছে, এই সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং সাংস্কৃতিক বন্ধন আরও জোরদার করার বার্তা দেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত