দৈনিক সংবাদ দিগন্ত

তেহরানে ইরান–পাকিস্তানের উচ্চপর্যায়ের বৈঠক শুরু

ইরান ও পাকিস্তানের মধ্যে উচ্চপর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা। বুধবার রাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরানের রাজধানী তেহরানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করছেন।

আরও পড়ুন, ইরানের তেলনীতিতে আর কোনো ছাড় নয় : ট্রাম্প

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার টেলিগ্রাম চ্যানেলে বৈঠকের একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে আলোচনা শুরু হওয়ার বিষয়টি স্পষ্টভাবে বোঝা যায়। প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বর্তমানে ইরান সফর করছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু করার প্রচেষ্টার অংশ হিসেবেই এই সফর ও বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন, প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন রাজা তৃতীয় চার্লস

মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এই ধরনের উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এ বৈঠক আঞ্চলিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তবে বৈঠকের বিস্তারিত ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

বিষয় : তেহরান বৈঠক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

তেহরানে ইরান–পাকিস্তানের উচ্চপর্যায়ের বৈঠক শুরু

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

ইরান ও পাকিস্তানের মধ্যে উচ্চপর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা। বুধবার রাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরানের রাজধানী তেহরানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করছেন।

আরও পড়ুন, ইরানের তেলনীতিতে আর কোনো ছাড় নয় : ট্রাম্প

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার টেলিগ্রাম চ্যানেলে বৈঠকের একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে আলোচনা শুরু হওয়ার বিষয়টি স্পষ্টভাবে বোঝা যায়। প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বর্তমানে ইরান সফর করছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু করার প্রচেষ্টার অংশ হিসেবেই এই সফর ও বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন, প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন রাজা তৃতীয় চার্লস

মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এই ধরনের উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এ বৈঠক আঞ্চলিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তবে বৈঠকের বিস্তারিত ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত