দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর হিজবুল্লাহর হামলা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী-এর বিরুদ্ধে হামলার মাত্রা বাড়িয়েছে বলে দাবি করেছে। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, লেবাননের ভূখণ্ডে অনুপ্রবেশকারী ইসরাইলি সেনাদের লক্ষ্য করে তারা ১৭টি সুনির্দিষ্ট হামলা পরিচালনা করেছে। এসব হামলায় ড্রোন ও রকেট ব্যবহার করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

আরও পড়ুন, বিজেপিকে অভিনন্দন

গোষ্ঠীটির দাবি, আল-কান্তারা, আল-বায়াদাহ, আল-তায়বে, নাকুরা, রিশাফ এবং আয়তা আল-শাব এলাকায় অবস্থানরত ইসরাইলি সেনা ও সামরিক যানবাহনকে লক্ষ্য করে এসব আক্রমণ চালানো হয়েছে।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গ নির্বাচন পরবর্তী সহিংসতা ঘিরে উত্তেজনা

হিজবুল্লাহ আরও দাবি করে, আল-কুজা এলাকায় ইসরাইলি বাহিনীর একটি সেনা বহনকারী যানের ওপর ড্রোন হামলা চালানো হয়েছে। পাশাপাশি আল-কান্তারা এলাকায় ইসরাইলি বাহিনীর নতুন একটি কমান্ড সেন্টার ধ্বংস করার কথাও জানিয়েছে সংগঠনটি।

আরও পড়ুন, মধ্যপ্রাচ্য উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধকে ‘অবৈধ’ বলল চীন

হিজবুল্লাহ বলছে, দক্ষিণ লেবাননে ইসরাইলি আগ্রাসনের জবাব দিতেই তারা এই প্রতিরোধমূলক হামলা চালাচ্ছে।অন্যদিকে, সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি হামলার ঘটনায় উত্তেজনা আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এই সংঘাত বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা সংকটে রূপ নিতে পারে।

বিষয় : হামলা ইসরাইলি লেবানন হিজবুল্লাহ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর হিজবুল্লাহর হামলা

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী-এর বিরুদ্ধে হামলার মাত্রা বাড়িয়েছে বলে দাবি করেছে। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, লেবাননের ভূখণ্ডে অনুপ্রবেশকারী ইসরাইলি সেনাদের লক্ষ্য করে তারা ১৭টি সুনির্দিষ্ট হামলা পরিচালনা করেছে। এসব হামলায় ড্রোন ও রকেট ব্যবহার করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

আরও পড়ুন, বিজেপিকে অভিনন্দন

গোষ্ঠীটির দাবি, আল-কান্তারা, আল-বায়াদাহ, আল-তায়বে, নাকুরা, রিশাফ এবং আয়তা আল-শাব এলাকায় অবস্থানরত ইসরাইলি সেনা ও সামরিক যানবাহনকে লক্ষ্য করে এসব আক্রমণ চালানো হয়েছে।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গ নির্বাচন পরবর্তী সহিংসতা ঘিরে উত্তেজনা

হিজবুল্লাহ আরও দাবি করে, আল-কুজা এলাকায় ইসরাইলি বাহিনীর একটি সেনা বহনকারী যানের ওপর ড্রোন হামলা চালানো হয়েছে। পাশাপাশি আল-কান্তারা এলাকায় ইসরাইলি বাহিনীর নতুন একটি কমান্ড সেন্টার ধ্বংস করার কথাও জানিয়েছে সংগঠনটি।

আরও পড়ুন, মধ্যপ্রাচ্য উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধকে ‘অবৈধ’ বলল চীন

হিজবুল্লাহ বলছে, দক্ষিণ লেবাননে ইসরাইলি আগ্রাসনের জবাব দিতেই তারা এই প্রতিরোধমূলক হামলা চালাচ্ছে।অন্যদিকে, সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি হামলার ঘটনায় উত্তেজনা আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এই সংঘাত বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা সংকটে রূপ নিতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত