মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘অবৈধ’ হিসেবে আখ্যায়িত করেছে চীন।বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
আরও পড়ুন, ইরান যুদ্ধে জয়ের সুযোগ নেই: ট্রাম্প
বৈঠকে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বর্তমানে একটি সংকটপূর্ণ মোড়ে পৌঁছেছে এবং এ অবস্থায় অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অপরিহার্য। তিনি আরও বলেন, অঞ্চলটিতে উত্তেজনা কমাতে চীন সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সরাসরি আলোচনার প্রয়োজন রয়েছে।
আরও পড়ুন, বিজেপিকে অভিনন্দন
এদিকে চীনের অবস্থানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের নিন্দা জানিয়ে চীন প্রমাণ করেছে তারা ইরানের ঘনিষ্ঠ বন্ধু। আরাগচি অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত একটি সরাসরি আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গ নির্বাচন পরবর্তী সহিংসতা ঘিরে উত্তেজনা
তিনি আরও বলেন, তেহরান আলোচনার মাধ্যমে নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ চালিয়ে যাবে, তবে তারা শুধুমাত্র একটি ন্যায়সংগত ও পূর্ণাঙ্গ চুক্তি গ্রহণ করবে। বৈঠকে উভয় পক্ষই মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করে।
বিষয় : যুদ্ধ চীন অবৈধ মধ্যপ্রাচ্য

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন