দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৫ মে ২০২৬

ইরান যুদ্ধে জয়ের সুযোগ নেই: ট্রাম্প

ইরান যুদ্ধে জয়ের সুযোগ নেই: ট্রাম্প
ইরান যুদ্ধে জয়ের সুযোগ নেই: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ওয়াশিংটনের হোয়াইট হাউসের ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ইরানের জয়ের কোনো সুযোগ নেই, তাদের কখনোই তা ছিল না।”

আরও পড়ুন, ভোটের রাজনীতিতে পরিবর্তিত সমীকরণ, চ্যালেঞ্জে মমতা শিবির

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময় ইরান নিজের দুর্বলতা স্বীকার করে, তবে গণমাধ্যমে তারা ভিন্ন বার্তা দেয়। তার ভাষায়, “তারা জানে বাস্তবতা কী, কিন্তু টেলিভিশনে গিয়ে নিজেদের শক্তিশালী দেখানোর চেষ্টা করে।” তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতায় বড় ধরনের আঘাত হেনেছে। ট্রাম্প বলেন, ইরানের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী এবং নেতৃত্ব কাঠামোকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

আরও পড়ুন, চীনের আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ২১, আহত ৬১

একই সঙ্গে পারমাণবিক ইস্যুতে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারি না।” বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

বিষয় : ট্রাম্প যুক্তরাষ্ট্র সংবাদ সম্মেলন ইরান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

ইরান যুদ্ধে জয়ের সুযোগ নেই: ট্রাম্প

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ওয়াশিংটনের হোয়াইট হাউসের ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ইরানের জয়ের কোনো সুযোগ নেই, তাদের কখনোই তা ছিল না।”

আরও পড়ুন, ভোটের রাজনীতিতে পরিবর্তিত সমীকরণ, চ্যালেঞ্জে মমতা শিবির

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময় ইরান নিজের দুর্বলতা স্বীকার করে, তবে গণমাধ্যমে তারা ভিন্ন বার্তা দেয়। তার ভাষায়, “তারা জানে বাস্তবতা কী, কিন্তু টেলিভিশনে গিয়ে নিজেদের শক্তিশালী দেখানোর চেষ্টা করে।” তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতায় বড় ধরনের আঘাত হেনেছে। ট্রাম্প বলেন, ইরানের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী এবং নেতৃত্ব কাঠামোকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

আরও পড়ুন, চীনের আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ২১, আহত ৬১

একই সঙ্গে পারমাণবিক ইস্যুতে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারি না।” বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত