চীনের হুনান প্রদেশ-এ একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন।সোমবার সন্ধ্যার পর লিউইয়াং শহরের একটি কারখানায় হঠাৎ করেই এই শক্তিশালী বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই কেঁপে ওঠে আশপাশের এলাকা, ছড়িয়ে পড়ে আগুন।দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে জরুরি সেবা সংস্থাগুলো। ঝুঁকি বিবেচনায় কারখানার আশপাশের তিন কিলোমিটার এলাকা খালি করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের।কর্তৃপক্ষ জানিয়েছে, ভেতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে আধুনিক প্রযুক্তি ও রোবট ব্যবহার করা হচ্ছে।
আরও পড়ুন , ভোটের রাজনীতিতে পরিবর্তিত সমীকরণ, চ্যালেঞ্জে মমতা শিবির
এদিকে আহতদের চিকিৎসায় কাজ করছেন বিপুল সংখ্যক চিকিৎসক ও উদ্ধারকর্মী।চীনা প্রশাসন জানিয়েছে, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং দায়িত্বে অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।বিশেষজ্ঞরা বলছেন, আতশবাজি কারখানাগুলোতে দাহ্য পদার্থের মজুত থাকায় এমন দুর্ঘটনা দ্রুত ভয়াবহ রূপ নেয়।উল্লেখ্য, লিউইয়াং শহর বিশ্বের অন্যতম বৃহৎ আতশবাজি উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন