দৈনিক সংবাদ দিগন্ত

আতশবাজি ফোটাতে গিয়ে বিস্ফোরণ, মিরপুরে দগ্ধ ৪ তরুণ

রাজধানীর মিরপুরের পল্লবী থানার সিটি ক্লাব এলাকায় আতশবাজি ফোটানোর সময় আকস্মিক বিস্ফোরণে দগ্ধ হয়েছেন চার যুবক। তাদের মধ্যে একজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।রোববার দিবাগত রাত প্রায় ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন—মো. সাকিব, রিফাত, সজীব ও তাহসিন। পরে রাত ৩টার দিকে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।হাসপাতাল সূত্র জানায়, তাহসিন, সজীব ও রিফাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে দুই পায়ে দগ্ধ হওয়ায় সাকিবকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।আরও  পড়ুন, অপ্রয়োজনীয় হর্ন নিরুৎসাহিত করতে ট্রাফিক কর্মকর্তাদের নির্দেশআহতদের সঙ্গে থাকা আরাফাত জানান, আতশবাজি ফোটানোর সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে পড়ে। এতে চারজনই দগ্ধ হন।জানা গেছে, আহত সাকিব বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি—বিইউবিটির প্রথম বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। তিনি মিরপুর-১২ এলাকার বাসিন্দা।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সাকিবের দুই পা দগ্ধ হয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ ঘটনায় আবারও অনিয়ন্ত্রিতভাবে আতশবাজি ব্যবহারের ঝুঁকি সামনে এসেছে। বিশেষজ্ঞরা সতর্কতা ছাড়া আতশবাজি ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

আতশবাজি ফোটাতে গিয়ে বিস্ফোরণ, মিরপুরে দগ্ধ ৪ তরুণ