ডিএমপির নিষেধাজ্ঞা অমান্য করে খ্রিষ্টীয় ২০২৬ সালকে বরণ করতে রাজধানীর আকাশে আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো হয়েছে। রাত ১২টা বাজতেই বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে। এদিকে রাজধানীর মিরপুরে ফোটানো আতশবাজিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে মিরপুর ৭-এর একটি বহুতল ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশের একটি বহুতল ভবনের একাংশজুড়ে আগুন জ্বলছে।
আরও পড়ুন, খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যান চাপায় পুলিশ নায়েক নিহত
ধানমন্ডি, মোহাম্মদপুর, তেজগাঁও, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকার আকাশে আতশবাজি, পটকা ফোটাতে দেখা গেছে। এবার রাত ১১টা থেকে পটকা ফাটানো শুরু হয়। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে আগামী শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে।
এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। এ ছাড়া উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো বা গণ-উপদ্রব সৃষ্টি করে, এমন কোনো কর্মকাণ্ড থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয় : মিরপুর আতশবাজি অগ্নিকাণ্ড

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন