পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস নিয়ে নতুন করে বিশ্লেষণ ও বিতর্ক শুরু হয়েছে।ওপার বাংলার প্রভাবশালী এক বিশ্লেষণে দলটির দুর্বলতার পেছনে আটটি প্রধান কারণ তুলে ধরা হয়েছে।এর মধ্যে রয়েছে দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে তৈরি হওয়া প্রতিষ্ঠান বিরোধিতা, প্রশাসনিক অসন্তোষ এবং স্থানীয় পর্যায়ে সিন্ডিকেট রাজনীতি।বিশ্লেষণে বলা হয়েছে, আর্থিক দুর্নীতি, নিয়োগ কেলেঙ্কারি, চিটফান্ড ও রেশন দুর্নীতির অভিযোগ তৃণমূলের ভাবমূর্তিতে বড় ধাক্কা দিয়েছে।
আর ও পড়ুন , ইরান-আমিরাত উত্তেজনা চরমে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
এছাড়া ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে ঘিরে রাজনৈতিক সমীকরণেও পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।আরও বলা হয়েছে, প্রশাসনিক নিয়ন্ত্রণ দুর্বল হওয়া, কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা এবং ভোটে ‘সন্ত্রাস নিয়ন্ত্রণ’ পরিস্থিতি তৃণমূলের কৌশলে প্রভাব ফেলেছে।বিশ্লেষণে উঠে এসেছে নির্বাচন পরিচালনায় পরামর্শদাতা সংস্থা আইপ্যাক–এর ভূমিকা নিয়েও বিতর্ক, যা দলের অভ্যন্তরীণ কাঠামোকে প্রভাবিত করেছে বলে দাবি করা হয়।তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এসব কারণ সত্ত্বেও পশ্চিমবঙ্গের ভোট রাজনীতি এখনও বহুমাত্রিক এবং পরিবর্তনশীল।
বিষয় : চ্যালেঞ্জ প্রেক্ষাপট মমতা মমতা

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন