দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৮ মে ২০২৬

সোনারগাঁয়ে ছিনতাই মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

মানবিক উদ্যোগে গঙ্গাচড়ায় অসহায় পরিবারের মাথা গোঁজার ঠাঁই

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, মাদক সম্রাট শামীমের স্ত্রীর নেতৃত্বে হামলা

সড়ক দুর্ঘটনায় নিহত  নির্মলর পরিবারের পাশে এমপি রায়হান সিরাজী

১ কোটির ওষুধ, ৪ কোটির বিল বিতর্কে মুখ খুললেন বান্দরবান সিভিল সার্জন

কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

‎ফরিদপুরে জমি বিক্রির নামে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ,অভিযুক্তর বিরুদ্ধে মানববন্ধন

বালারহাট নাওডাঙ্গা ইউনিয়নে গ্রামবাসী ও প্রশাসনের সমন্বয়ে মাদকবিরোধী অভিযান

মাদ্রাসায় ছাত্র নির্যাতন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার একটি বেসরকারি মাদ্রাসায় ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি শিশু অধিকার ও মানবাধিকার লঙ্ঘনের বিষয় হিসেবে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। আহত শিক্ষার্থীর হাতে, পেটে, মুখে ও পিঠে আঘাতের চিহ্ন দেখা গেছে। বর্তমানে সে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন, ব্যক্তিস্বার্থে কালভার্ট বন্ধে ডুবছে ফসল, দিশেহারা পাকুন্দিয়ার কৃষক

গত বুধবার (৬ মে) চন্দনাইশ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে পল্লী বিদ্যুৎ অফিসের ওপরে অবস্থিত ‘গুলজারে মদিনা হিফজুল কোরআন প্রাইভেট মাদ্রাসা’-য় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. আহিল ওই মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র এবং দক্ষিণ জোয়ারা হারলা গ্রামের নুরুল আলমের ছেলে।

আরও পড়ুন, চট্টগ্রাম পুলিশের নেতৃত্বে নতুন অধ্যায়, দায়িত্ব নিলেন আলোচিত মাসুদ আলম বিপিএম

আহত শিক্ষার্থীর স্বজনরা অভিযোগ করেন, সামান্য ভুলের কারণে শিশুটিকে অমানবিকভাবে বেত্রাঘাত করা হয়েছে। তাদের দাবি, একজন শিক্ষকের এমন আচরণ শুধু শিক্ষানীতির পরিপন্থী নয়, বরং শিশুদের নিরাপদ শিক্ষার অধিকার ও মানবাধিকারেরও লঙ্ঘন। স্থানীয় সচেতন মহল বলছে, শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি বন্ধে সরকারের কঠোর নির্দেশনা থাকলেও এখনো কিছু প্রতিষ্ঠানে শিশু নির্যাতনের ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন, মিঠাপুকুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঘটনার সত্যতা স্বীকার করে মাদ্রাসার পরিচালক হাফেজ আশিক ইলাহী জানান, ঘটনার সময় তিনি মাদ্রাসায় উপস্থিত ছিলেন না। শিক্ষক মো. আমান উল্লাহ পাঠ আদায়ের উদ্দেশ্যে ছাত্রটিকে মারধর করেছেন বলে তিনি নিশ্চিত করেন। বিষয়টি নিয়ে অভিভাবকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : চট্টগ্রাম নির্যাতন মাদ্রাসা ছাত্র নির্যাতন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

মাদ্রাসায় ছাত্র নির্যাতন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার একটি বেসরকারি মাদ্রাসায় ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি শিশু অধিকার ও মানবাধিকার লঙ্ঘনের বিষয় হিসেবে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। আহত শিক্ষার্থীর হাতে, পেটে, মুখে ও পিঠে আঘাতের চিহ্ন দেখা গেছে। বর্তমানে সে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন, ব্যক্তিস্বার্থে কালভার্ট বন্ধে ডুবছে ফসল, দিশেহারা পাকুন্দিয়ার কৃষক

গত বুধবার (৬ মে) চন্দনাইশ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে পল্লী বিদ্যুৎ অফিসের ওপরে অবস্থিত ‘গুলজারে মদিনা হিফজুল কোরআন প্রাইভেট মাদ্রাসা’-য় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. আহিল ওই মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র এবং দক্ষিণ জোয়ারা হারলা গ্রামের নুরুল আলমের ছেলে।

আরও পড়ুন, চট্টগ্রাম পুলিশের নেতৃত্বে নতুন অধ্যায়, দায়িত্ব নিলেন আলোচিত মাসুদ আলম বিপিএম

আহত শিক্ষার্থীর স্বজনরা অভিযোগ করেন, সামান্য ভুলের কারণে শিশুটিকে অমানবিকভাবে বেত্রাঘাত করা হয়েছে। তাদের দাবি, একজন শিক্ষকের এমন আচরণ শুধু শিক্ষানীতির পরিপন্থী নয়, বরং শিশুদের নিরাপদ শিক্ষার অধিকার ও মানবাধিকারেরও লঙ্ঘন। স্থানীয় সচেতন মহল বলছে, শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি বন্ধে সরকারের কঠোর নির্দেশনা থাকলেও এখনো কিছু প্রতিষ্ঠানে শিশু নির্যাতনের ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন, মিঠাপুকুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঘটনার সত্যতা স্বীকার করে মাদ্রাসার পরিচালক হাফেজ আশিক ইলাহী জানান, ঘটনার সময় তিনি মাদ্রাসায় উপস্থিত ছিলেন না। শিক্ষক মো. আমান উল্লাহ পাঠ আদায়ের উদ্দেশ্যে ছাত্রটিকে মারধর করেছেন বলে তিনি নিশ্চিত করেন। বিষয়টি নিয়ে অভিভাবকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত