দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৮ মে ২০২৬

সোনারগাঁয়ে ছিনতাই মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

মানবিক উদ্যোগে গঙ্গাচড়ায় অসহায় পরিবারের মাথা গোঁজার ঠাঁই

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, মাদক সম্রাট শামীমের স্ত্রীর নেতৃত্বে হামলা

সড়ক দুর্ঘটনায় নিহত  নির্মলর পরিবারের পাশে এমপি রায়হান সিরাজী

১ কোটির ওষুধ, ৪ কোটির বিল বিতর্কে মুখ খুললেন বান্দরবান সিভিল সার্জন

কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

‎ফরিদপুরে জমি বিক্রির নামে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ,অভিযুক্তর বিরুদ্ধে মানববন্ধন

বালারহাট নাওডাঙ্গা ইউনিয়নে গ্রামবাসী ও প্রশাসনের সমন্বয়ে মাদকবিরোধী অভিযান

মৃত্যুপুরীতে পরিণত হয়েছে নরসিংদী, একই দিনে তিন উপজেলার তিনজনের মরদেহ উদ্ধার

নরসিংদীর বেলাব, রায়পুরা ও মাধবদী উপজেলার পৃথক স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে এক যুবকের মরদেহ ধানক্ষেতে, এক বৃদ্ধের মরদেহ রেললাইনের পাশে এবং আরেক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন, ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

পুলিশ জানায়, বেলাব উপজেলার বেলাব-শিবপুর সড়কের পাশে বৃহস্পতিবার বেলা ১১টায় একটি ধানক্ষেত থেকে রিয়াজুল ইসলাম আপন মিয়া (২৪) নামে এক ট্রলি চালকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার বাজনাব গ্রামের মোস্তু মিয়ার ছেলে। ট্রলি চালানোর পাশাপাশি কাঠমিস্ত্রির কাজও করতেন তিনি। নিহতের পরিবারের অভিযোগ, আপনাকে পরিকল্পিতভাবে হত্যা করে অন্য কোথাও থেকে মরদেহ এনে ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে। নিহতের বাবা মোস্তু মিয়া জানান, বুধবার রাত এশার নামাজের পর বন্ধুর ডাকে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি তার ছেলে। সকালে স্থানীয়দের মাধ্যমে মরদেহ পড়ে থাকার খবর পান তারা।

আরও পড়ুন, মিঠাপুকুরে অটোরিকশা ছিনতাই: চালককে কুপিয়ে গুরুতর জখম, হাসপাতালে ভর্তি

বেলাব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাসির উদ্দীন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের প্রায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে গতকাল রাত আনুমানিক দুইটার দিকে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন, পলাশবাড়ীতে গৃহবধূ ববিতা হত্যা মামলার আসামী আনারুল র‌্যাবের হাতে গ্রেফতার

এদিকে মাধবদী উপজেলার মনোহরপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে সাইফুল ইসলাম ভুঁইয়া (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাইফুল ইসলাম ভুঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী এলাকার রামচন্দ্রদী গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে মনোহরপুর বোর্ড স্কুল সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন।মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও স্বজনরা হত্যার অভিযোগ তুলেছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

বিষয় : নরসিংদী মৃত্যুপুরী মরদেহ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

মৃত্যুপুরীতে পরিণত হয়েছে নরসিংদী, একই দিনে তিন উপজেলার তিনজনের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত