দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

মিঠাপুকুরে অটোরিকশা ছিনতাই: চালককে কুপিয়ে গুরুতর জখম, হাসপাতালে ভর্তি

রংপুরের মিঠাপুকুর উপজেলার ৭ নম্বর লতিবপুর ইউনিয়নের খোর্দ্দশান্তিপুর-হরিহরপুর সড়কে গভীর রাতে এক অটোরিকশা চালককে কুপিয়ে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার  (রাত আনুমানিক ১১টার দিকে) সংঘটিত এ ঘটনায় গুরুতর আহত চালক আখেরুল ইসলামকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন, হত্যা-ধর্ষণসহ একাধিক মামলার আসামি ফয়সাল আটক

স্থানীয় সূত্রে জানা যায়, আখেরুল ইসলাম তার চাচার মালিকানাধীন নীল রঙের ছয় ব্যাটারির অটোভ্যানটি চালাতেন, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। রাতের বেলায় তিনজন দুর্বৃত্ত যাত্রী সেজে তার অটো ভ্যানে উঠে। পরে সুযোগ বুঝে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় একাধিক আঘাত করে অটোভ্যানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন, ‎ভুল সেটে এসএসসি পরীক্ষা: শিক্ষার্থীর ফল নিয়ে উদ্বেগ

রক্তাক্ত অবস্থায় আখেরুল চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জানা গেছে, আখেরুল ইসলামের পারিবারিক অবস্থা অত্যন্ত দুর্বল। তার পিতা মানসিকভাবে অসুস্থ এবং মা অনেক আগেই মারা গেছেন। তিনি দাদীর কাছে মানুষ হয়েছেন এবং জীবিকা নির্বাহের জন্য চাচার অটোভ্যান চালাতেন।

আরও পড়ুন, ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এ বিষয়ে সংবাদ দিগন্ত ৭ নম্বর লতিবপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এসআই নুর আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানায়, ভুক্তভোগীদের থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে বলেন এবং তার পরামর্শ দেন। তৎক্ষণাৎ মিঠাপুকুর থানায় একটি জিডি দায়ের করা হয়েছে। এই ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

বিষয় : ছিনতাই রংপুর মিঠাপুকুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

মিঠাপুকুরে অটোরিকশা ছিনতাই: চালককে কুপিয়ে গুরুতর জখম, হাসপাতালে ভর্তি

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

রংপুরের মিঠাপুকুর উপজেলার ৭ নম্বর লতিবপুর ইউনিয়নের খোর্দ্দশান্তিপুর-হরিহরপুর সড়কে গভীর রাতে এক অটোরিকশা চালককে কুপিয়ে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার  (রাত আনুমানিক ১১টার দিকে) সংঘটিত এ ঘটনায় গুরুতর আহত চালক আখেরুল ইসলামকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন, হত্যা-ধর্ষণসহ একাধিক মামলার আসামি ফয়সাল আটক

স্থানীয় সূত্রে জানা যায়, আখেরুল ইসলাম তার চাচার মালিকানাধীন নীল রঙের ছয় ব্যাটারির অটোভ্যানটি চালাতেন, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। রাতের বেলায় তিনজন দুর্বৃত্ত যাত্রী সেজে তার অটো ভ্যানে উঠে। পরে সুযোগ বুঝে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় একাধিক আঘাত করে অটোভ্যানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন, ‎ভুল সেটে এসএসসি পরীক্ষা: শিক্ষার্থীর ফল নিয়ে উদ্বেগ

রক্তাক্ত অবস্থায় আখেরুল চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জানা গেছে, আখেরুল ইসলামের পারিবারিক অবস্থা অত্যন্ত দুর্বল। তার পিতা মানসিকভাবে অসুস্থ এবং মা অনেক আগেই মারা গেছেন। তিনি দাদীর কাছে মানুষ হয়েছেন এবং জীবিকা নির্বাহের জন্য চাচার অটোভ্যান চালাতেন।

আরও পড়ুন, ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এ বিষয়ে সংবাদ দিগন্ত ৭ নম্বর লতিবপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এসআই নুর আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানায়, ভুক্তভোগীদের থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে বলেন এবং তার পরামর্শ দেন। তৎক্ষণাৎ মিঠাপুকুর থানায় একটি জিডি দায়ের করা হয়েছে। এই ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত