মাদারীপুরের কালকিনি উপজেলায় হত্যা, ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি ফয়সাল তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মোট ১৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।বৃহস্পতিবার সকালে থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সাল তালুকদার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের বজলু তালুকদারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি অন্তত পাঁচটি ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন , কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, এলাকায় শোক
তার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার করে হত্যা, চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও ডাকাতির মতো গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।সম্প্রতি এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। ঘটনার পর ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়ে চলে যায় বলে জানা গেছে। একই এলাকায় এক চা দোকানির লাশ উদ্ধারের ঘটনায়ও স্থানীয়দের সন্দেহ তার দিকে রয়েছে।মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, ফয়সাল তালুকদার গ্রেফতার এড়ানোর চেষ্টা করছিল। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে। পাশাপাশি তার সহযোগীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বিষয় : গ্রেফতার মামলা হত্যা-ধর্ষণ

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন