দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৮ মে ২০২৬

সোনারগাঁয়ে ছিনতাই মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

মানবিক উদ্যোগে গঙ্গাচড়ায় অসহায় পরিবারের মাথা গোঁজার ঠাঁই

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, মাদক সম্রাট শামীমের স্ত্রীর নেতৃত্বে হামলা

সড়ক দুর্ঘটনায় নিহত  নির্মলর পরিবারের পাশে এমপি রায়হান সিরাজী

১ কোটির ওষুধ, ৪ কোটির বিল বিতর্কে মুখ খুললেন বান্দরবান সিভিল সার্জন

কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

‎ফরিদপুরে জমি বিক্রির নামে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ,অভিযুক্তর বিরুদ্ধে মানববন্ধন

বালারহাট নাওডাঙ্গা ইউনিয়নে গ্রামবাসী ও প্রশাসনের সমন্বয়ে মাদকবিরোধী অভিযান

চট্টগ্রাম পুলিশের নেতৃত্বে নতুন অধ্যায়, দায়িত্ব নিলেন আলোচিত মাসুদ আলম বিপিএম

চট্টগ্রাম জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন জনাব মোঃ মাসুদ আলম বিপিএম। বুধবার (৭ মে ২০২৬) তিনি দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এ জেলার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নতুন অধ্যায়ের সূচনা করেন। দায়িত্ব গ্রহণ উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে নবাগত পুলিশ সুপারকে বর্ণাঢ্য ও সম্মানসূচক ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

আরও পড়ুন, মৃত্যুপুরীতে পরিণত হয়েছে নরসিংদী, একই দিনে তিন উপজেলার তিনজনের মরদেহ উদ্ধার

পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামে যোগদানের আগে মোঃ মাসুদ আলম বিপিএম ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে পেশাদারিত্ব, দক্ষ নেতৃত্ব ও আইন প্রয়োগে দৃঢ় অবস্থানের কারণে তিনি সহকর্মী ও সাধারণ মানুষের কাছে সুনাম অর্জন করেন। দায়িত্ব গ্রহণের পরপরই নবাগত এসপি জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), ট্রাফিক বিভাগ, কোর্ট পুলিশ, গোয়েন্দা শাখা (ডিবি), জেলা বিশেষ শাখা (ডিএসবি) এবং অন্যান্য ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

আরও পড়ুন, পাঁচবিবিতে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সভায় তিনি চট্টগ্রাম জেলা পুলিশকে একটি সমন্বিত ও জনমুখী টিম হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, টিম চট্টগ্রাম” ধারণাকে সামনে রেখে সকল ইউনিটকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের আস্থা অর্জনে পেশাদারিত্বের কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন। নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ইঙ্গিত দেন।

আরও পড়ুন, ব্যক্তিস্বার্থে কালভার্ট বন্ধে ডুবছে ফসল, দিশেহারা পাকুন্দিয়ার কৃষক

চট্টগ্রাম জেলা পুলিশের কর্মকর্তারা আশা প্রকাশ করে বলেন, মোঃ মাসুদ আলম বিপিএম-এর গতিশীল নেতৃত্ব, আধুনিক চিন্তাভাবনা ও জনবান্ধব দৃষ্টিভঙ্গির মাধ্যমে জেলার পুলিশি সেবার মান আরও উন্নত হবে। বিশেষ করে স্মার্ট পুলিশিং, প্রযুক্তিনির্ভর অপরাধ দমন এবং জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নতুন গতি আসবে বলে তারা মনে করছেন। এদিকে দায়িত্ব গ্রহণের পর জেলার সম্মানিত নাগরিকদের সহযোগিতা কামনা করে নবাগত এসপি বলেন, পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমেই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব।

বিষয় : চট্টগ্রাম মাসুদ আলম পুলিশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

চট্টগ্রাম পুলিশের নেতৃত্বে নতুন অধ্যায়, দায়িত্ব নিলেন আলোচিত মাসুদ আলম বিপিএম

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত