দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শুক্রবার, ০৮ মে ২০২৬

ব্যক্তিস্বার্থে কালভার্ট বন্ধে ডুবছে ফসল, দিশেহারা পাকুন্দিয়ার কৃষক

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় বিপাকে পড়েছেন কৃষকরা। স্থানীয়দের অভিযোগ, পানি চলাচলের একটি গুরুত্বপূর্ণ কালভার্ট ভরাট করে দেওয়ায় স্বাভাবিক নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ফলে বৃষ্টির পানি ও জমির অতিরিক্ত পানি নামতে না পেরে বিস্তীর্ণ ফসলি জমিতে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে।

আরও পড়ুন, ব্যক্তিস্বার্থে কালভার্ট বন্ধে ডুবছে ফসল, দিশেহারা পাকুন্দিয়ার কৃষক

সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন বোরো চাষিরা। জমিতে পানি জমে থাকায় পেকে যাওয়া ধান কাটতে পারছেন না অনেক কৃষক। কোথাও কোথাও পানির নিচে ডুবে ধান নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে কলা বাগান, পাট, সবজি ও পানের বরজও। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক মাস ধরেই তারা এই সমস্যার সমাধান চেয়ে জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করছেন। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় তাদের মধ্যে হতাশা বাড়ছে।

আরও পড়ুন, পাঁচবিবিতে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কৃষক কাজল মিয়া বলেন, একটি মৌসুমের ফসলই আমাদের পরিবারের সারা বছরের ভরসা। কিন্তু পানি আটকে থাকায় সেই ফসলই এখন নষ্ট হওয়ার পথে। ধার দেনা করে চাষ করেছি, এখন কীভাবে ঋণ শোধ করবো বুঝতে পারছি না।” আরেক কৃষক ফজলুর রহমান বলেন, জমির পানি বের হওয়ার পথ না থাকায় আমরা বড় সংকটে আছি। শ্রমিক এনে ধান কাটলেও অনেক ধান পানিতে পচে যাচ্ছে। দ্রুত পানি সরানোর ব্যবস্থা না হলে আরও বড় ক্ষতি হবে।”

আরও পড়ুন, মৃত্যুপুরীতে পরিণত হয়েছে নরসিংদী, একই দিনে তিন উপজেলার তিনজনের মরদেহ উদ্ধার

স্থানীয় সচেতন মহলের দাবি, ব্যক্তিগত স্বার্থে পানি চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় পুরো এলাকার কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা দ্রুত কালভার্ট পুনরায় চালু করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হবে।” এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে চলতি মৌসুমে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা। 

বিষয় : কিশোরগঞ্জ জলাবদ্ধতা কৃষক পাকুন্দিয়া কালভার্ট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ব্যক্তিস্বার্থে কালভার্ট বন্ধে ডুবছে ফসল, দিশেহারা পাকুন্দিয়ার কৃষক

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় বিপাকে পড়েছেন কৃষকরা। স্থানীয়দের অভিযোগ, পানি চলাচলের একটি গুরুত্বপূর্ণ কালভার্ট ভরাট করে দেওয়ায় স্বাভাবিক নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ফলে বৃষ্টির পানি ও জমির অতিরিক্ত পানি নামতে না পেরে বিস্তীর্ণ ফসলি জমিতে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে।

আরও পড়ুন, ব্যক্তিস্বার্থে কালভার্ট বন্ধে ডুবছে ফসল, দিশেহারা পাকুন্দিয়ার কৃষক

সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন বোরো চাষিরা। জমিতে পানি জমে থাকায় পেকে যাওয়া ধান কাটতে পারছেন না অনেক কৃষক। কোথাও কোথাও পানির নিচে ডুবে ধান নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে কলা বাগান, পাট, সবজি ও পানের বরজও। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক মাস ধরেই তারা এই সমস্যার সমাধান চেয়ে জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করছেন। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় তাদের মধ্যে হতাশা বাড়ছে।

আরও পড়ুন, পাঁচবিবিতে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কৃষক কাজল মিয়া বলেন, একটি মৌসুমের ফসলই আমাদের পরিবারের সারা বছরের ভরসা। কিন্তু পানি আটকে থাকায় সেই ফসলই এখন নষ্ট হওয়ার পথে। ধার দেনা করে চাষ করেছি, এখন কীভাবে ঋণ শোধ করবো বুঝতে পারছি না।” আরেক কৃষক ফজলুর রহমান বলেন, জমির পানি বের হওয়ার পথ না থাকায় আমরা বড় সংকটে আছি। শ্রমিক এনে ধান কাটলেও অনেক ধান পানিতে পচে যাচ্ছে। দ্রুত পানি সরানোর ব্যবস্থা না হলে আরও বড় ক্ষতি হবে।”

আরও পড়ুন, মৃত্যুপুরীতে পরিণত হয়েছে নরসিংদী, একই দিনে তিন উপজেলার তিনজনের মরদেহ উদ্ধার

স্থানীয় সচেতন মহলের দাবি, ব্যক্তিগত স্বার্থে পানি চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় পুরো এলাকার কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা দ্রুত কালভার্ট পুনরায় চালু করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হবে।” এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে চলতি মৌসুমে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত