রাজধানীর শাহবাগ থানার সামনে ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার শেখ তাসনিম আফরোজ (ইমি) দুই মাস পর কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) হাইকোর্টের অন্তর্বর্তীকালীন জামিনের পর তিনি মুক্তি পান। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার জানান, দুপুর ২টা ৪৫ মিনিটে সব আইনি প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়।
আরও পড়ুন, সিরাজগঞ্জে ৩ হত্যায় শেখ হাসিনাসহ ৩৭৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ইমির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছিল। এর আগে ৩০ এপ্রিল হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।তার মুক্তির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন তার আইনজীবী মুহা. নোমান হোসাইন। তিনি একটি পোস্টে লিখেন, দীর্ঘ সময় পর ইমি কারামুক্ত হয়েছেন এবং যারা পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন, মিরপুরে স্টোরে আগুনের আড়ালে চুরি: ৩ জন রিমান্ডে
ঘটনার সূত্রপাত হয় চলতি বছরের ৭ মার্চ রাতে। সেদিন শাহবাগ থানার সামনে রিকশায় মাইক লাগিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানোর সময় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পরবর্তীতে সেখানে উপস্থিত কয়েকজন শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বিতর্ক ও বাধা দেওয়ার ঘটনা ঘটে।
আরও পড়ুন, ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ভোট পড়েছে মাত্র ৩৪ শতাংশ
এরপর পুলিশ তাকে থানার ভেতরে নেয় এবং পরদিন সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। আইনজীবী পক্ষের দাবি, ৭ মার্চের ভাষণ কোনো নিষিদ্ধ বিষয় নয় এবং মামলায় পর্যাপ্ত ভিত্তি নেই। এ কারণেই আদালত তাকে জামিন দেন।
বিষয় : জামিন কাশিমপুর শাহবাগ থানা ইমি গ্রেপ্তার

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন