সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ৪৫ বছর পর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিচার শুরু হয়েছে। ৭৭ বছর বয়সী এই সাবেক সেনা কর্মকর্তা ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সংঘটিত হত্যাকাণ্ডের একমাত্র জীবিত আসামি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গত ১৬ জুলাই প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বনানীর একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে পরিচয় নিশ্চিত করা হয়। পরে বিষয়টি সশস্ত্র বাহিনী বিভাগকে জানানো হয়। পরদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের একটি দলের কাছে তাকে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন, পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল সদস্যের হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ওই হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত বিভিন্ন ঐতিহাসিক বিবরণ ও বইয়ে তৎকালীন মেজর মোজাফফর হোসেনের নাম উঠে এসেছে। এসব বিবরণে বলা হয়েছে, হত্যাকাণ্ডের সময় তিনি জিয়াউর রহমানের কাছেই অবস্থান করছিলেন। এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলাতেও মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ২৩ জুলাই দেওয়া ওই আদেশে তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়। পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদে মোজাফফর হোসেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। দীর্ঘ ৪৫ বছর পর আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় বিচারপ্রক্রিয়া শুরু হওয়ায় নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও বিতর্কিত অধ্যায়।
বিষয় : আদালত জিয়া হত্যা

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬