রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে আগুন ও ল্যাপটপ চুরির ঘটনায় করা মামলায় তিনজনকে ৪ দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার ৩ মে দিদারুল আলম, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। রিমান্ডে পাঠানো আসামিরা হলেন—প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা ও স্টোর ইনচার্জ জিয়াদ আলী বিশ্বাস, স্টোর কিপার হুমায়ুন কবির খান এবং ডাটা এন্ট্রি অপারেটর শহিদ হোসাইন।
আরও পড়ুন, আইভীকে আরও দুই মামলায় হাইকোর্টের অন্তর্বর্তী জামিন
এর আগে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা তাদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে একই মামলায় পরিচ্ছন্ন কর্মী আসমাউল ইসলাম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে জুয়েল রানা তার জবানবন্দি রেকর্ড করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম।
আরও পড়ুন, ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ভোট পড়েছে মাত্র ৩৪ শতাংশ
মামলা সূত্রে জানা যায়, গত ১ মে মিরপুর-২ এলাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ভবনের দ্বিতীয় তলার স্টোর রুমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, অজ্ঞাত পাঁচজন ব্যক্তি তালা ভেঙে স্টোর রুমে প্রবেশ করে। স্টোরে থাকা মোট ৭৩৫টি ল্যাপটপের মধ্যে ৪৫০টি ভালো অবস্থায়, ৩৩টি আংশিক ক্ষতিগ্রস্ত, ২৯টি গুরুতর ক্ষতিগ্রস্ত এবং ১৪০টি সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া ৮৩টি ল্যাপটপ নিখোঁজ রয়েছে। এই ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-এর সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে মিরপুর মডেল থানা-য় একটি মামলা দায়ের করেন।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন