নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আরও দুটি হত্যা মামলায় অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত রুল জারি করে জানতে চেয়েছেন, কেন তাকে নিয়মিত জামিন দেওয়া হবে না।বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ নিয়ে মোট ১২টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেন আইভী।
আরও পড়ুন, ঢাকা আইনজীবী সমিতির ২১ হাজারের বেশি ভোটার, দুই দিনব্যাপী ভোটগ্রহণ
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন। আইভীর আইনজীবীরা জানান, এর আগে ১০টি মামলায় হাইকোর্ট জামিন দিলেও সেগুলো আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশে স্থগিত রয়েছে। ফলে নতুন জামিন পেলেও এখনই তার মুক্তি সম্ভব নয়। তারা আরও বলেন, যদি চেম্বার আদালত পূর্বের স্থগিতাদেশ তুলে নেয় এবং নতুন দুই মামলার জামিনও স্থগিত না থাকে, তবে তার কারামুক্তির সুযোগ তৈরি হবে।
আরও পড়ুন, দেশে শ্রম আদালতে ২৭ হাজারের বেশি মামলা বিচারাধীন
আইভীর পক্ষে আইনজীবীরা দাবি করেন, কিছু মামলায় এফআইআরে তার নাম নেই এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। রাষ্ট্রপক্ষ আদালতে জামিনের বিরোধিতা করে জানিয়েছে, তারা হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করবে। উল্লেখ্য, ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র এবং পরে তিনবার সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন সেলিনা হায়াৎ আইভী। ২০২৪ সালের মে মাসে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং তখন থেকে তিনি কারাগারে রয়েছেন।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন