দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

দেশে শ্রম আদালতে ২৭ হাজারের বেশি মামলা বিচারাধীন

সারা দেশে শ্রম আদালত ও শ্রম আপিল ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৪৬টি। এর মধ্যে ৭০টি মামলা উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে। শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশের ১৩টি শ্রম আদালতে রয়েছে ২৬ হাজার ৪৫৩টি মামলা। আর একমাত্র শ্রম আপিল ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে ১ হাজার ৯৩টি মামলা।

শ্রম আপিল ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, বিচারাধীন এসব মামলার মধ্যে ১৩ হাজার ৮৩৩টি মামলা ৬ মাসের বেশি সময় ধরে ঝুলে আছে। পরিসংখ্যান অনুযায়ী, ঢাকার তিনটি শ্রম আদালতে সবচেয়ে বেশি মামলা রয়েছে— যথাক্রমে ৪ হাজার ৪৯৩, ৬ হাজার ৩৯৮ এবং ৩ হাজার ১৬৯টি। চট্টগ্রামের দুটি শ্রম আদালতে রয়েছে ১ হাজার ৬৭০ এবং ৮৬৯টি মামলা। এছাড়া গাজীপুরে ৬ হাজার ২৩০টি, নারায়ণগঞ্জে ২ হাজার ৮১৫টি মামলা বিচারাধীন রয়েছে।

আরও পড়ুন, ঢাকা আইনজীবী সমিতির ২১ হাজারের বেশি ভোটার, দুই দিনব্যাপী ভোটগ্রহণ

অন্যদিকে খুলনায় ১৬৪টি, রাজশাহীতে ৮৫টি, রংপুরে ১০২টি, সিলেটে ৬৪টি, বরিশালে ৬৮টি এবং কুমিল্লায় ৩২৬টি মামলা রয়েছে। বিশ্লেষণে দেখা যাচ্ছে, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে শ্রম মামলার চাপ সবচেয়ে বেশি। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী, শ্রম আদালতের মামলা ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির কথা বলা হলেও প্রয়োজনে সর্বোচ্চ ১৫০ দিন পর্যন্ত সময় বাড়ানো যায়। তবে বাস্তবে বহু মামলা বছরের পর বছর ঝুলে থাকছে।

আরও পড়ুন, সুপ্রিম কোর্টে বিভিন্ন দেশের সামরিক প্রতিনিধিদের বিচার কার্যক্রম পরিদর্শন

আইনজীবী ও সংশ্লিষ্ট সূত্র বলছে, শ্রম আদালতে মূলত বেতন বকেয়া, চাকরিচ্যুতি এবং শ্রম আইন লঙ্ঘন সংক্রান্ত মামলা বেশি হয়। এসব মামলার বড় অংশ দায়ের করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রমিক সংগঠনগুলো।

বিষয় : আদালত ট্রাইব্যুনাল মামলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

দেশে শ্রম আদালতে ২৭ হাজারের বেশি মামলা বিচারাধীন

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

সারা দেশে শ্রম আদালত ও শ্রম আপিল ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৪৬টি। এর মধ্যে ৭০টি মামলা উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে। শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশের ১৩টি শ্রম আদালতে রয়েছে ২৬ হাজার ৪৫৩টি মামলা। আর একমাত্র শ্রম আপিল ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে ১ হাজার ৯৩টি মামলা।

শ্রম আপিল ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, বিচারাধীন এসব মামলার মধ্যে ১৩ হাজার ৮৩৩টি মামলা ৬ মাসের বেশি সময় ধরে ঝুলে আছে। পরিসংখ্যান অনুযায়ী, ঢাকার তিনটি শ্রম আদালতে সবচেয়ে বেশি মামলা রয়েছে— যথাক্রমে ৪ হাজার ৪৯৩, ৬ হাজার ৩৯৮ এবং ৩ হাজার ১৬৯টি। চট্টগ্রামের দুটি শ্রম আদালতে রয়েছে ১ হাজার ৬৭০ এবং ৮৬৯টি মামলা। এছাড়া গাজীপুরে ৬ হাজার ২৩০টি, নারায়ণগঞ্জে ২ হাজার ৮১৫টি মামলা বিচারাধীন রয়েছে।

আরও পড়ুন, ঢাকা আইনজীবী সমিতির ২১ হাজারের বেশি ভোটার, দুই দিনব্যাপী ভোটগ্রহণ

অন্যদিকে খুলনায় ১৬৪টি, রাজশাহীতে ৮৫টি, রংপুরে ১০২টি, সিলেটে ৬৪টি, বরিশালে ৬৮টি এবং কুমিল্লায় ৩২৬টি মামলা রয়েছে। বিশ্লেষণে দেখা যাচ্ছে, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে শ্রম মামলার চাপ সবচেয়ে বেশি। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী, শ্রম আদালতের মামলা ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির কথা বলা হলেও প্রয়োজনে সর্বোচ্চ ১৫০ দিন পর্যন্ত সময় বাড়ানো যায়। তবে বাস্তবে বহু মামলা বছরের পর বছর ঝুলে থাকছে।

আরও পড়ুন, সুপ্রিম কোর্টে বিভিন্ন দেশের সামরিক প্রতিনিধিদের বিচার কার্যক্রম পরিদর্শন

আইনজীবী ও সংশ্লিষ্ট সূত্র বলছে, শ্রম আদালতে মূলত বেতন বকেয়া, চাকরিচ্যুতি এবং শ্রম আইন লঙ্ঘন সংক্রান্ত মামলা বেশি হয়। এসব মামলার বড় অংশ দায়ের করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রমিক সংগঠনগুলো।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত