দৈনিক সংবাদ দিগন্ত

জেন-জির ডেটিং ডিকশনারিতে যুক্ত নতুন ৫ শব্দ

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সম্পর্কের ধরন যেমন বদলাচ্ছে, তেমনি বদলাচ্ছে সম্পর্ক বোঝার ভাষাও। বিশেষ করে জেন-জি প্রজন্মের মধ্যে ডেটিং সংস্কৃতি এখন নতুন শব্দ ও ধারণার মাধ্যমে আরও ব্যাখ্যাযোগ্য হয়ে উঠছে। বর্তমানে আলোচনায় থাকা এমনই কয়েকটি নতুন ডেটিং টার্ম সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

প্রথমটি হলো “পকেটিং”। এতে কেউ সম্পর্কে থাকলেও পরিবার বা বন্ধুদের কাছে নিজেকে সিঙ্গেল হিসেবে উপস্থাপন করেন। দীর্ঘ সময় এই আচরণ চললে তা সম্পর্কের জন্য সতর্ক সংকেত হিসেবে ধরা হয়।

আরও পড়ুন, প্রিয় ফল আম সঠিকভাবে খেলেই হতে পারে স্বাস্থ্যকর ডায়েটের অংশ

দ্বিতীয়টি “ফিজলিং”, যেখানে কোনো ঝগড়া ছাড়াই সম্পর্ক বা যোগাযোগ ধীরে ধীরে নিস্তেজ হয়ে একসময় শেষ হয়ে যায়।

তৃতীয় ধারণা “ইমোশনাল এয়ারবিএনবি”, যেখানে কেউ কেবল মানসিক সহায়তা নেওয়ার জন্য সম্পর্ক ব্যবহার করেন, কিন্তু পরে দূরে সরে যান।

আরও পড়ুন, বৃষ্টিতে মন ফুরফুরে হওয়ার কারণ কী

চতুর্থটি “জম্বিড”, যেখানে হঠাৎ যোগাযোগ বন্ধ করে পরে আবার অজুহাত দিয়ে ফিরে আসা হয়।

পঞ্চম শব্দ “রোচিং”, যা প্রতারণামূলক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়, যেখানে একজন ব্যক্তি একাধিক সম্পর্কে জড়িত থাকেন কিন্তু একটিই সম্পর্কের ভান করেন।

আরও পড়ুন, দ্রুত পানি পানেই হতে পারে হজমের সমস্যা

বিশেষজ্ঞদের মতে, এসব নতুন টার্ম মূলত আধুনিক সম্পর্কের জটিলতা ও আচরণগত পরিবর্তনকে তুলে ধরছে, যা তরুণ প্রজন্মের মধ্যে দ্রুত জনপ্রিয় হচ্ছে।

বিষয় : পরিবর্তন জেন-জি ডিকশনারি ডেটিং পকেটিং

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

জেন-জির ডেটিং ডিকশনারিতে যুক্ত নতুন ৫ শব্দ

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সম্পর্কের ধরন যেমন বদলাচ্ছে, তেমনি বদলাচ্ছে সম্পর্ক বোঝার ভাষাও। বিশেষ করে জেন-জি প্রজন্মের মধ্যে ডেটিং সংস্কৃতি এখন নতুন শব্দ ও ধারণার মাধ্যমে আরও ব্যাখ্যাযোগ্য হয়ে উঠছে। বর্তমানে আলোচনায় থাকা এমনই কয়েকটি নতুন ডেটিং টার্ম সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

প্রথমটি হলো “পকেটিং”। এতে কেউ সম্পর্কে থাকলেও পরিবার বা বন্ধুদের কাছে নিজেকে সিঙ্গেল হিসেবে উপস্থাপন করেন। দীর্ঘ সময় এই আচরণ চললে তা সম্পর্কের জন্য সতর্ক সংকেত হিসেবে ধরা হয়।

আরও পড়ুন, প্রিয় ফল আম সঠিকভাবে খেলেই হতে পারে স্বাস্থ্যকর ডায়েটের অংশ

দ্বিতীয়টি “ফিজলিং”, যেখানে কোনো ঝগড়া ছাড়াই সম্পর্ক বা যোগাযোগ ধীরে ধীরে নিস্তেজ হয়ে একসময় শেষ হয়ে যায়।

তৃতীয় ধারণা “ইমোশনাল এয়ারবিএনবি”, যেখানে কেউ কেবল মানসিক সহায়তা নেওয়ার জন্য সম্পর্ক ব্যবহার করেন, কিন্তু পরে দূরে সরে যান।

আরও পড়ুন, বৃষ্টিতে মন ফুরফুরে হওয়ার কারণ কী

চতুর্থটি “জম্বিড”, যেখানে হঠাৎ যোগাযোগ বন্ধ করে পরে আবার অজুহাত দিয়ে ফিরে আসা হয়।

পঞ্চম শব্দ “রোচিং”, যা প্রতারণামূলক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়, যেখানে একজন ব্যক্তি একাধিক সম্পর্কে জড়িত থাকেন কিন্তু একটিই সম্পর্কের ভান করেন।

আরও পড়ুন, দ্রুত পানি পানেই হতে পারে হজমের সমস্যা

বিশেষজ্ঞদের মতে, এসব নতুন টার্ম মূলত আধুনিক সম্পর্কের জটিলতা ও আচরণগত পরিবর্তনকে তুলে ধরছে, যা তরুণ প্রজন্মের মধ্যে দ্রুত জনপ্রিয় হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত