দৈনিক সংবাদ দিগন্ত

বৃষ্টিতে মন ফুরফুরে হওয়ার কারণ কী

বৃষ্টিতে মন ফুরফুরে হওয়ার কারণ কী
বৃষ্টিতে মন ফুরফুরে হওয়ার কারণ কী

গরমে হাঁসফাঁস করা দিনের পর হঠাৎ বৃষ্টি নামলে অনেকের মন ভালো হয়ে যায়। এই অনুভূতি শুধু আবেগ নয়, এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বৃষ্টির সঙ্গে যুক্ত কিছু প্রাকৃতিক উপাদান মানুষের শরীর ও মনে ইতিবাচক প্রভাব ফেলে। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির সময় বাতাসে তৈরি হওয়া নেগেটিভ আয়ন মস্তিষ্কে সেরোটোনিন হরমোনের মাত্রা বাড়াতে সহায়তা করে। ফলে মন ভালো থাকে, উদ্বেগ কমে এবং স্বস্তি অনুভূত হয়।

আরও পড়ুন, মেঘলা দিনে ঘরের উষ্ণতা : সহজ রেসিপিতে তৈরি করুন মাংসের ভুনা খিচুড়ি

এছাড়া বৃষ্টির ফোঁটা বাতাসে ভাসমান ধুলা, জীবাণু ও অ্যালার্জেন নিচে নামিয়ে আনে। এতে বৃষ্টির পর পরিবেশ তুলনামূলকভাবে পরিষ্কার হয়ে যায় এবং শ্বাস নেওয়াও সহজ হয়। বৃষ্টির আরেকটি বিশেষ দিক হলো এর গন্ধ। বৃষ্টির পর মাটির যে পরিচিত গন্ধ পাওয়া যায়, তাকে বলা হয় পেট্রিকর। এই গন্ধ মানুষের স্মৃতি ও আবেগের সঙ্গে সম্পর্কিত মস্তিষ্কের অংশকে সক্রিয় করে, ফলে অনেক সময় পুরোনো স্মৃতি বা অনুভূতি ফিরে আসে।

আরও পড়ুন, দ্রুত পানি পানেই হতে পারে হজমের সমস্যা

শুধু তাই নয়, বৃষ্টির টুপটাপ শব্দও মানসিক প্রশান্তি এনে দেয়। গবেষকদের মতে, এই শব্দ প্রাকৃতিক ‘হোয়াইট নয়েজ’ হিসেবে কাজ করে, যা স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং স্ট্রেস কমাতে সহায়তা করে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বৃষ্টির উপকার পেতে বাইরে ভেজা জরুরি নয়। নিরাপদ পরিবেশে বৃষ্টি উপভোগ করলেই মানসিক স্বাস্থ্যের জন্য ইতিবাচক প্রভাব পাওয়া যেতে পারে।

বিষয় : বৃষ্টি অনুভূত গরম অনুভূতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

বৃষ্টিতে মন ফুরফুরে হওয়ার কারণ কী

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

গরমে হাঁসফাঁস করা দিনের পর হঠাৎ বৃষ্টি নামলে অনেকের মন ভালো হয়ে যায়। এই অনুভূতি শুধু আবেগ নয়, এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বৃষ্টির সঙ্গে যুক্ত কিছু প্রাকৃতিক উপাদান মানুষের শরীর ও মনে ইতিবাচক প্রভাব ফেলে। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির সময় বাতাসে তৈরি হওয়া নেগেটিভ আয়ন মস্তিষ্কে সেরোটোনিন হরমোনের মাত্রা বাড়াতে সহায়তা করে। ফলে মন ভালো থাকে, উদ্বেগ কমে এবং স্বস্তি অনুভূত হয়।

আরও পড়ুন, মেঘলা দিনে ঘরের উষ্ণতা : সহজ রেসিপিতে তৈরি করুন মাংসের ভুনা খিচুড়ি

এছাড়া বৃষ্টির ফোঁটা বাতাসে ভাসমান ধুলা, জীবাণু ও অ্যালার্জেন নিচে নামিয়ে আনে। এতে বৃষ্টির পর পরিবেশ তুলনামূলকভাবে পরিষ্কার হয়ে যায় এবং শ্বাস নেওয়াও সহজ হয়। বৃষ্টির আরেকটি বিশেষ দিক হলো এর গন্ধ। বৃষ্টির পর মাটির যে পরিচিত গন্ধ পাওয়া যায়, তাকে বলা হয় পেট্রিকর। এই গন্ধ মানুষের স্মৃতি ও আবেগের সঙ্গে সম্পর্কিত মস্তিষ্কের অংশকে সক্রিয় করে, ফলে অনেক সময় পুরোনো স্মৃতি বা অনুভূতি ফিরে আসে।

আরও পড়ুন, দ্রুত পানি পানেই হতে পারে হজমের সমস্যা

শুধু তাই নয়, বৃষ্টির টুপটাপ শব্দও মানসিক প্রশান্তি এনে দেয়। গবেষকদের মতে, এই শব্দ প্রাকৃতিক ‘হোয়াইট নয়েজ’ হিসেবে কাজ করে, যা স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং স্ট্রেস কমাতে সহায়তা করে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বৃষ্টির উপকার পেতে বাইরে ভেজা জরুরি নয়। নিরাপদ পরিবেশে বৃষ্টি উপভোগ করলেই মানসিক স্বাস্থ্যের জন্য ইতিবাচক প্রভাব পাওয়া যেতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত