দৈনিক সংবাদ দিগন্ত

৩৪ জেলায় তাপপ্রবাহের দাপট , গরমে নাজেহাল জনজীবন

দেশের ৩৪ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।এদিকে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আরও পড়ুন , আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ৩ জুনের মধ্যে তদন্ত রিপোর্ট আবহাওয়াবিদরা জানিয়েছেন, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমের কারণে জনজীবনে অস্বস্তি বাড়লেও বৃষ্টির সম্ভাবনা কিছু এলাকায় সাময়িক স্বস্তি এনে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।আরও  পড়ুন , ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কর্মব্যস্ত দিন

৩৪ জেলায় তাপপ্রবাহের দাপট , গরমে নাজেহাল জনজীবন