দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০২ জুন ২০২৬

৩৪ জেলায় তাপপ্রবাহের দাপট , গরমে নাজেহাল জনজীবন

দেশের ৩৪ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে

দেশের ৩৪ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।এদিকে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 

আরও পড়ুন , আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ৩ জুনের মধ্যে তদন্ত রিপোর্ট

আবহাওয়াবিদরা জানিয়েছেন, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমের কারণে জনজীবনে অস্বস্তি বাড়লেও বৃষ্টির সম্ভাবনা কিছু এলাকায় সাময়িক স্বস্তি এনে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও  পড়ুন , ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কর্মব্যস্ত দিন

বিষয় : জনজীবন গরম তাপপ্রবাহ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৮ জুলাই ২০২৬

৩৪ জেলায় তাপপ্রবাহের দাপট , গরমে নাজেহাল জনজীবন

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

দেশের ৩৪ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।এদিকে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 

আরও পড়ুন , আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ৩ জুনের মধ্যে তদন্ত রিপোর্ট

আবহাওয়াবিদরা জানিয়েছেন, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমের কারণে জনজীবনে অস্বস্তি বাড়লেও বৃষ্টির সম্ভাবনা কিছু এলাকায় সাময়িক স্বস্তি এনে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও  পড়ুন , ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কর্মব্যস্ত দিন

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত