দৈনিক সংবাদ দিগন্ত

অস্বাভাবিক গরমে বিপর্যস্ত ভারত

অস্বাভাবিক গরমে বিপর্যস্ত ভারত
অস্বাভাবিক গরমে বিপর্যস্ত ভারত

উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাজধানী দিল্লিসহ উত্তর প্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা ও মধ্য প্রদেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। কোথাও কোথাও তা পৌঁছে গেছে প্রায় ৪৮ ডিগ্রিতে।

আরও পড়ুন, ইউরেনিয়াম বিদেশে পাঠাবে না ইরান, কঠোর বার্তা মোজতবা খামেনির

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েক দিন পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা খুবই কম। ফলে তীব্র গরম ও দাবদাহে আরও বাড়তে পারে সাধারণ মানুষের দুর্ভোগ। বুধবার দেশটির সবচেয়ে উষ্ণ অঞ্চল ছিল উত্তর প্রদেশের বান্দা জেলা। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় ৪৮ ডিগ্রি সেলসিয়াস। টানা কয়েক দিন ধরে অস্বাভাবিক তাপপ্রবাহে পুড়ছে পুরো অঞ্চল।

আরও পড়ুন, পুনর্নির্বাচনে ফলতা আসনে ৮৬% ভোট রেকর্ড

প্রচণ্ড গরমে দুপুরের পর ফাঁকা হয়ে যাচ্ছে শহরের ব্যস্ত সড়ক। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে পানিশূন্যতা, হিটস্ট্রোক ও অতিরিক্ত গরমজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষজ্ঞরা শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন, বেইজিং সফরে শেহবাজ শরিফ

আবহাওয়াবিদরা বলছেন, দিনে শুধু নয়, রাতেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকায় মানুষের স্বস্তি মিলছে না। এতে বিদ্যুতের চাহিদাও বেড়েছে ব্যাপকভাবে। ভারতজুড়ে চলমান এই তাপপ্রবাহ জনস্বাস্থ্য ও দৈনন্দিন জীবনে বড় ধরনের প্রভাব ফেলছে। পরিস্থিতি মোকাবিলায় জনগণকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, বেশি পানি পান করা এবং সরাসরি রোদ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

বিষয় : গরম ভারত তাপপ্রবাহ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৩ জুলাই ২০২৬

অস্বাভাবিক গরমে বিপর্যস্ত ভারত

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত