দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৮ মে ২০২৬

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ, ক্ষোভে ফুঁসে উঠলেন বঞ্চিত নেতাকর্মীরা

সদ্য ঘোষিত কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বঞ্চিত নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের গৌরাঙ্গ বাজার মোড়ে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা গৌরাঙ্গ বাজারের গুরুত্বপূর্ণ তিন রাস্তার মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে শহরের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ ভোগান্তি দেখা দেয়। প্রায় আধাঘণ্টা পর অবরোধ কর্মসূচি শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন, চট্টগ্রাম পুলিশের নেতৃত্বে নতুন অধ্যায়, দায়িত্ব নিলেন আলোচিত মাসুদ আলম বিপিএম

এ সময় আন্দোলনকারীরা নবঘোষিত কমিটিকে সিন্ডিকেটের মাধ্যমে গঠিত” দাবি করে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির অমি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রাতুল, গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিয়াদ আহমেদ, যুগ্ম-আহ্বায়ক সানি আহমেদ খান, পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ পাভেল হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন, মাদ্রাসায় ছাত্র নির্যাতন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ পাভেল হাসান বলেন, ঘোষিত কমিটি সম্পূর্ণভাবে সিন্ডিকেটের মাধ্যমে করা হয়েছে। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। আমরা এই কমিটি মানি না এবং ভবিষ্যতেও মানবো না।” তিনি আরও বলেন, বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

আরও পড়ুন, বাসনে মাদকবিরোধী অভিযানের গ্রেপ্তার একাধিক

গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিয়াদ আহমেদ বলেন, আজকের কর্মসূচি ছিল সতর্কবার্তা। আগামীতে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।” উল্লেখ্য, গত ২ মে রাতে কেন্দ্রীয় ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখার পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে। এরপর থেকেই সংগঠনের একাংশের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বিশেষ করে আগের কমিটির সাধারণ সম্পাদক রেদোয়ানুর রহমান ওয়াকিউরকে নতুন কমিটিতে না রাখায় বিতর্ক আরও তীব্র হয়।

বিষয় : কিশোরগঞ্জ অবরোধ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ, ক্ষোভে ফুঁসে উঠলেন বঞ্চিত নেতাকর্মীরা

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

সদ্য ঘোষিত কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বঞ্চিত নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের গৌরাঙ্গ বাজার মোড়ে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা গৌরাঙ্গ বাজারের গুরুত্বপূর্ণ তিন রাস্তার মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে শহরের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ ভোগান্তি দেখা দেয়। প্রায় আধাঘণ্টা পর অবরোধ কর্মসূচি শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন, চট্টগ্রাম পুলিশের নেতৃত্বে নতুন অধ্যায়, দায়িত্ব নিলেন আলোচিত মাসুদ আলম বিপিএম

এ সময় আন্দোলনকারীরা নবঘোষিত কমিটিকে সিন্ডিকেটের মাধ্যমে গঠিত” দাবি করে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির অমি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রাতুল, গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিয়াদ আহমেদ, যুগ্ম-আহ্বায়ক সানি আহমেদ খান, পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ পাভেল হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন, মাদ্রাসায় ছাত্র নির্যাতন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ পাভেল হাসান বলেন, ঘোষিত কমিটি সম্পূর্ণভাবে সিন্ডিকেটের মাধ্যমে করা হয়েছে। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। আমরা এই কমিটি মানি না এবং ভবিষ্যতেও মানবো না।” তিনি আরও বলেন, বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

আরও পড়ুন, বাসনে মাদকবিরোধী অভিযানের গ্রেপ্তার একাধিক

গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিয়াদ আহমেদ বলেন, আজকের কর্মসূচি ছিল সতর্কবার্তা। আগামীতে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।” উল্লেখ্য, গত ২ মে রাতে কেন্দ্রীয় ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখার পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে। এরপর থেকেই সংগঠনের একাংশের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বিশেষ করে আগের কমিটির সাধারণ সম্পাদক রেদোয়ানুর রহমান ওয়াকিউরকে নতুন কমিটিতে না রাখায় বিতর্ক আরও তীব্র হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত