আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের আমপারা, নাযারা ও হিফজুল কোরআন বিভাগের সবক প্রদান অনুষ্ঠান আনন্দঘন, ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও পবিত্র পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক, সুপার, শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।আরও পড়ুন, ওমান থেকে ফিরল চার কফিন, জানাজায় কান্নায় ভেঙে পড়ল রাঙ্গুনিয়াঅনুষ্ঠানে আমপারা বিভাগের ২ জন, নাযারা বিভাগের ২ জন এবং হেফজ বিভাগের ২ জন ছাত্রকে আনুষ্ঠানিকভাবে সবক প্রদান করা হয়। শিক্ষার্থীদের কোরআন শিক্ষার অগ্রগতি ও নিয়মিত পাঠদানে উৎসাহিত করতে শিক্ষকরা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।আরও পড়ুন, ঈদুল আজহা সামনে রেখে কর্মস্থল থেকে বাড়ি ফেরা শুরু করেছেন হাজারো মানুষ।বক্তারা বলেন, এ প্রতিষ্ঠানটি ইসলামী শিক্ষার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই মাদ্রাসার প্রধান লক্ষ্য। তারা আরও বলেন, নিয়মিত পাঠদান, শৃঙ্খলা ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের কারণে প্রতিষ্ঠানের শিক্ষার মান দিন দিন উন্নত হচ্ছে।আরও পড়ুন, ঐতিহ্যের ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের সার্বিক উন্নয়নের প্রত্যয়ে মাঠে মেজবাহ উদ্দিন মিন্টুঅনুষ্ঠানে শিক্ষকরা কোরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, কোরআনের আলোয় জীবন গড়ে তুলতে পারলেই একজন শিক্ষার্থী দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারে। সবশেষে দেশ, জাতি, প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।