হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান দ্বিতীয় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) রাতে তার নিজ এলাকা ভাদুঘর গ্রাম-এ পারিবারিক আয়োজনে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়েতে স্থানীয় কয়েকজন বিশিষ্ট আলেম এবং দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন, শাপলা চত্বরের ঘটনা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি
কনে আমাতুর রহমান ভাদুঘর গ্রামের বাসিন্দা মাওলানা মাকবুল হাসানের মেয়ে। তিনি এর আগে স্বামী হারিয়েছেন এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্যদিকে আল্লামা সাজিদুর রহমানের প্রথম স্ত্রী চলতি বছরের ৩০ মার্চ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
আরও পড়ুন, ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯০০ রোগী, ক্ষোভ নূরুল হক নূরের
প্রথম স্ত্রীর মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহের মাথায় তিনি নতুন সংসার শুরু করলেন। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এবং জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন, টোকিওতে জামায়াত আমীরের বৈঠক
স্থানীয় পর্যায়ে এই বিয়েকে ঘিরে আলোচনার সৃষ্টি হয়েছে।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন