দৈনিক সংবাদ দিগন্ত

টোকিওতে জামায়াত আমীরের বৈঠক

টোকিওতে জামায়াত আমীরের বৈঠক
টোকিওতে জামায়াত আমীরের বৈঠক

জাপানের রাজধানী টোকিও-তে টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের ভাইস গভর্নর মাৎসুমোতো আকিকোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান।

আরও পড়ুন, মির্জা আব্বাসকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট ভাইরাল

বৈঠকে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি। আলোচনায় নগর ব্যবস্থাপনা, আধুনিক অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা এবং নাগরিক সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। জাপানের পক্ষ থেকে ভাইস গভর্নর মাৎসুমোতো আকিকো টোকিওর উন্নত নগর ব্যবস্থাপনা, বন্যা ও ভূমিকম্প মোকাবিলা ব্যবস্থা, পরিবেশবান্ধব নগর পরিকল্পনা এবং বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

আরও পড়ুন, জিয়া উদ্যানে শ্রদ্ধা জানিয়ে ঐক্যের বার্তা দিলেন বিএনপি নেতা দুদু

তিনি বাংলাদেশের বড় শহরগুলোতে এসব আধুনিক ব্যবস্থা বাস্তবায়নের পরামর্শ দেন। এর জবাবে ডা. শফিকুর রহমান জাপানের অভিজ্ঞতা বাংলাদেশের নগর উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন এবং এ ক্ষেত্রে সহযোগিতা কামনা করেন। বৈঠকে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের আশাবাদ ব্যক্ত করা হয়। পরে টোকিওর স্মার্ট সিটি কার্যক্রম, আধুনিক পরিবহন ব্যবস্থা এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

বিষয় : জাপান বৈঠক টোকিও জামায়াত আমীর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

টোকিওতে জামায়াত আমীরের বৈঠক

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

জাপানের রাজধানী টোকিও-তে টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের ভাইস গভর্নর মাৎসুমোতো আকিকোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান।

আরও পড়ুন, মির্জা আব্বাসকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট ভাইরাল

বৈঠকে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি। আলোচনায় নগর ব্যবস্থাপনা, আধুনিক অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা এবং নাগরিক সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। জাপানের পক্ষ থেকে ভাইস গভর্নর মাৎসুমোতো আকিকো টোকিওর উন্নত নগর ব্যবস্থাপনা, বন্যা ও ভূমিকম্প মোকাবিলা ব্যবস্থা, পরিবেশবান্ধব নগর পরিকল্পনা এবং বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

আরও পড়ুন, জিয়া উদ্যানে শ্রদ্ধা জানিয়ে ঐক্যের বার্তা দিলেন বিএনপি নেতা দুদু

তিনি বাংলাদেশের বড় শহরগুলোতে এসব আধুনিক ব্যবস্থা বাস্তবায়নের পরামর্শ দেন। এর জবাবে ডা. শফিকুর রহমান জাপানের অভিজ্ঞতা বাংলাদেশের নগর উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন এবং এ ক্ষেত্রে সহযোগিতা কামনা করেন। বৈঠকে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের আশাবাদ ব্যক্ত করা হয়। পরে টোকিওর স্মার্ট সিটি কার্যক্রম, আধুনিক পরিবহন ব্যবস্থা এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত