দৈনিক সংবাদ দিগন্ত

পাকিস্তানে বিস্ফোরণে রক্তাক্ত সড়ক, প্রাণ গেল ৭ জনের

পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন দুই পুলিশ সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৩ জন।মঙ্গলবার সকালে লাক্কি মারওয়াত জেলার সেরাই নওরং এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে এ তথ্য জানা গেছে।জেলা পুলিশের মুখপাত্র কুদরাতুল্লাহ খান জানিয়েছেন, বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিস্ফোরকভর্তি একটি লোডার রিকশা সেখানে রাখা হয়েছিল, নাকি কোনো আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটিয়েছে— তা তদন্ত করে দেখা হচ্ছে।নিহত দুই পুলিশ সদস্যের নাম আদিল জান ও রহাতুল্লাহ। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। 

আরও পড়ুন , নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী সুজিত বসু

কয়েকজনকে গুরুতর অবস্থায় বান্নুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।পুলিশ জানায়, ঘটনাস্থলটি ছিল অত্যন্ত ব্যস্ত একটি মোড়, যেখানে ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োজিত ছিলেন পুলিশ সদস্যরা। বিস্ফোরণে আশপাশের কয়েকটি দোকান ও তিনচাকার যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।ঘটনার পরপরই পুলিশ এলাকা ঘিরে ফেলে এবং আলামত সংগ্রহ শুরু করে। বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা বিস্ফোরণের ধরন শনাক্তে কাজ করছেন।উল্লেখ্য, এর কয়েকদিন আগেই একই অঞ্চলে আত্মঘাতী হামলায় অন্তত ১৫ পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। ফলে নতুন এই বিস্ফোরণকে ঘিরে আবারও উদ্বেগ বাড়ছে পাকিস্তানে।

আরও পড়ুন , লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত

বিষয় : বিস্ফোরণ সড়ক পাকিস্তান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

পাকিস্তানে বিস্ফোরণে রক্তাক্ত সড়ক, প্রাণ গেল ৭ জনের

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন দুই পুলিশ সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৩ জন।মঙ্গলবার সকালে লাক্কি মারওয়াত জেলার সেরাই নওরং এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে এ তথ্য জানা গেছে।জেলা পুলিশের মুখপাত্র কুদরাতুল্লাহ খান জানিয়েছেন, বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিস্ফোরকভর্তি একটি লোডার রিকশা সেখানে রাখা হয়েছিল, নাকি কোনো আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটিয়েছে— তা তদন্ত করে দেখা হচ্ছে।নিহত দুই পুলিশ সদস্যের নাম আদিল জান ও রহাতুল্লাহ। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। 

আরও পড়ুন , নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী সুজিত বসু

কয়েকজনকে গুরুতর অবস্থায় বান্নুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।পুলিশ জানায়, ঘটনাস্থলটি ছিল অত্যন্ত ব্যস্ত একটি মোড়, যেখানে ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োজিত ছিলেন পুলিশ সদস্যরা। বিস্ফোরণে আশপাশের কয়েকটি দোকান ও তিনচাকার যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।ঘটনার পরপরই পুলিশ এলাকা ঘিরে ফেলে এবং আলামত সংগ্রহ শুরু করে। বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা বিস্ফোরণের ধরন শনাক্তে কাজ করছেন।উল্লেখ্য, এর কয়েকদিন আগেই একই অঞ্চলে আত্মঘাতী হামলায় অন্তত ১৫ পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। ফলে নতুন এই বিস্ফোরণকে ঘিরে আবারও উদ্বেগ বাড়ছে পাকিস্তানে।

আরও পড়ুন , লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত