দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শিক্ষার্থী না থাকায় শতাধিক নয়, ৬২১ প্রতিষ্ঠানে ভর্তি বন্ধ

ডিজিটাল হচ্ছে সরকারি হাসপাতাল, কমবে ভোগান্তি ও চিকিৎসা ব্যয় : স্বাস্থ্যমন্ত্রী

চীনের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা, লালগালিচায় রাষ্ট্রীয় সংবর্ধনা

মাদকবিরোধী যুদ্ধে কঠোর সরকার: কর্মকর্তাদের অস্ত্র, গঠন হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল :  স্বরাষ্ট্রমন্ত্রী

দুই বছর পর বাংলাদেশিদের জন্য আবারও চালু ভারতের ট্যুরিস্ট ভিসা

র‌্যাবিস রোধে সরকারের বড় পদক্ষেপ, আসছে ২০ লাখ ডোজ টিকা

এইচএসসিতে একক প্রশ্নপত্র, প্রশ্ন ফাঁস ঠেকাতে ‘কঠোর শাস্তির’ হুঁশিয়ারি

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল

সন্ধ্যায় শপিং মল বন্ধে বিদ্যুৎ সাশ্রয়, ফুটপাত-ইজিবাইকে বিপুল অপচয়

সরকার শপিং মল ও মার্কেট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে সরকার শপিং মল ও মার্কেট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে একই সময়ে রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে অবৈধ বিদ্যুৎ ব্যবহার নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ।সূর্য ডোবার সঙ্গে সঙ্গে যেখানে শপিং মলগুলোর বাতি নিভে যাচ্ছে, সেখানে ফুটপাতের লাখ লাখ দোকান এবং ব্যাটারিচালিত ইজিবাইকের চার্জিং স্টেশনগুলোতে গভীর রাত পর্যন্ত চলছে অবৈধ বিদ্যুৎ ব্যবহার।বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার মেগাওয়াটের বেশি হলেও জ্বালানি সংকটে চাহিদা ১৫ হাজার মেগাওয়াট হলেই সংকট দেখা দিচ্ছে। তাই শপিং মল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কিন্তু বিশেষজ্ঞদের মতে, বাণিজ্যিক খাতে বিদ্যুৎ ব্যবহারের অংশ মাত্র ১১ শতাংশ হওয়ায় এই সিদ্ধান্তে বড় ধরনের সাশ্রয় সম্ভব নয়।

আরও পড়ুন , চাঁদাবাজদের বিরুদ্ধে ‘অলআউট’ অভিযান, সারা দেশে কঠোর বার্তা সরকারের

 বরং অবৈধ ব্যবহার নিয়ন্ত্রণ না করলে সংকট থেকেই যাবে।বিদ্যুৎ খাতের বিশ্লেষকরা বলছেন, দেশে বর্তমানে ৩০ থেকে ৪০ লাখ ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা চলছে, যার বড় অংশই নিয়ন্ত্রণের বাইরে। শুধু ঢাকাতেই এ সংখ্যা ১০ লাখের বেশি। এসব যান চার্জ দিতে প্রতিদিন বিপুল বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে, যার বড় অংশই অবৈধ সংযোগ থেকে আসছে।ঢাকা মহানগরে সম্প্রতি ৪৮ হাজারের বেশি অবৈধ চার্জিং পয়েন্ট শনাক্ত হয়েছে। আবাসিক লাইন, অবৈধ সংযোগ এবং মিটার বাইপাস করে এসব চার্জিং চলছে বলে জানা গেছে।অন্যদিকে রাজধানীসহ বড় শহরগুলোতে ফুটপাতে প্রায় সাড়ে ৩ লাখ দোকান রয়েছে, যেগুলোর অধিকাংশই অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে রাত ১১টা-১২টা পর্যন্ত চালু থাকে।বিশেষজ্ঞরা বলছেন, এই ‘অদৃশ্য বিদ্যুৎ লোড’ই প্রকৃত সংকট তৈরি করছে, যা নীতিনির্ধারণে অনেক সময় ধরা পড়ে না।

আরও  পড়ুও  , জনগণের আস্থা অর্জনে জনমুখী প্রশাসন গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিষয় : মার্কেট সিদ্ধান্ত উদ্বেগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৬ জুন ২০২৬

সন্ধ্যায় শপিং মল বন্ধে বিদ্যুৎ সাশ্রয়, ফুটপাত-ইজিবাইকে বিপুল অপচয়

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে সরকার শপিং মল ও মার্কেট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে একই সময়ে রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে অবৈধ বিদ্যুৎ ব্যবহার নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ।সূর্য ডোবার সঙ্গে সঙ্গে যেখানে শপিং মলগুলোর বাতি নিভে যাচ্ছে, সেখানে ফুটপাতের লাখ লাখ দোকান এবং ব্যাটারিচালিত ইজিবাইকের চার্জিং স্টেশনগুলোতে গভীর রাত পর্যন্ত চলছে অবৈধ বিদ্যুৎ ব্যবহার।বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার মেগাওয়াটের বেশি হলেও জ্বালানি সংকটে চাহিদা ১৫ হাজার মেগাওয়াট হলেই সংকট দেখা দিচ্ছে। তাই শপিং মল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কিন্তু বিশেষজ্ঞদের মতে, বাণিজ্যিক খাতে বিদ্যুৎ ব্যবহারের অংশ মাত্র ১১ শতাংশ হওয়ায় এই সিদ্ধান্তে বড় ধরনের সাশ্রয় সম্ভব নয়।

আরও পড়ুন , চাঁদাবাজদের বিরুদ্ধে ‘অলআউট’ অভিযান, সারা দেশে কঠোর বার্তা সরকারের

 বরং অবৈধ ব্যবহার নিয়ন্ত্রণ না করলে সংকট থেকেই যাবে।বিদ্যুৎ খাতের বিশ্লেষকরা বলছেন, দেশে বর্তমানে ৩০ থেকে ৪০ লাখ ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা চলছে, যার বড় অংশই নিয়ন্ত্রণের বাইরে। শুধু ঢাকাতেই এ সংখ্যা ১০ লাখের বেশি। এসব যান চার্জ দিতে প্রতিদিন বিপুল বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে, যার বড় অংশই অবৈধ সংযোগ থেকে আসছে।ঢাকা মহানগরে সম্প্রতি ৪৮ হাজারের বেশি অবৈধ চার্জিং পয়েন্ট শনাক্ত হয়েছে। আবাসিক লাইন, অবৈধ সংযোগ এবং মিটার বাইপাস করে এসব চার্জিং চলছে বলে জানা গেছে।অন্যদিকে রাজধানীসহ বড় শহরগুলোতে ফুটপাতে প্রায় সাড়ে ৩ লাখ দোকান রয়েছে, যেগুলোর অধিকাংশই অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে রাত ১১টা-১২টা পর্যন্ত চালু থাকে।বিশেষজ্ঞরা বলছেন, এই ‘অদৃশ্য বিদ্যুৎ লোড’ই প্রকৃত সংকট তৈরি করছে, যা নীতিনির্ধারণে অনেক সময় ধরা পড়ে না।

আরও  পড়ুও  , জনগণের আস্থা অর্জনে জনমুখী প্রশাসন গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত