দৈনিক সংবাদ দিগন্ত

মুন্সীগঞ্জে টিনশেড মার্কেটে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

মুন্সীগঞ্জের শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান, একটি সিএনজি ও দোকানে থাকা মূল্যবান মালামাল। রবিবার ভোরে উপজেলার আটপাড়া এলাকায় ছনবাড়ী টু মুন্সীগঞ্জ সড়কের পাশে শ্রীনগর কোল্ড স্টোরেজ সংলগ্ন একটি একচালা টিনশেড মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে মার্কেটের একটি অংশে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। এতে অন্তত ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে পাঁচটি দোকান খালি থাকলেও বাকি পাঁচটি দোকানে বিভিন্ন মালামাল ছিল।আগুনে দুটি মুদি দোকান, দুটি চায়ের দোকান ও একটি সিএনজি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দোকানে থাকা মালামাল, আসবাবপত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আরও পড়ুন,বজ্রপাতে প্রাণ গেল কৃষকের, আহত স্ত্রীসহ দুই নারীখবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, “শ্রীনগর কোল্ড স্টোরেজের সামনে একটি টিনশেড মার্কেটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত দুটি ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আশপাশের অনেক দোকান রক্ষা পেয়েছে।”তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অনেকেই দাবি করেছেন, আগুনে তাদের ব্যবসার মূলধন ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়ায় তারা এখন দিশেহারা অবস্থায় রয়েছেন।স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।আরও  পড়ুন ,কালকিনিতে যুবকের মরদেহ উদ্ধার করলেন কালকিনি থানা পুলিশ

মুন্সীগঞ্জে টিনশেড মার্কেটে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস