দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৫ মে ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে স্বর্ণের দাম কমার ইঙ্গিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে, যার প্রভাব পড়তে পারে দেশের বাজারেও।আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫২৩ দশমিক ২৩ ডলারে নেমে এসেছে।একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারও ২ দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ৫৩৩ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।বিশ্লেষকরা বলছেন, মুদ্রাস্ফীতি বাড়ার শঙ্কা এবং দীর্ঘ সময় উচ্চ সুদের হার বজায় থাকার সম্ভাবনা স্বর্ণের বাজারে চাপ সৃষ্টি করেছে।

আরও পড়ুন , সবুজ শিল্পায়নে বাংলাদেশের নতুন মাইলফলক আরও ৪টি আরএমজি কারখানা

মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও বৈশ্বিক অনিশ্চয়তা থাকলেও ডলারের শক্তিশালী অবস্থান স্বর্ণের চাহিদা কমিয়ে দিয়েছে।বিশেষজ্ঞদের মতে, সাধারণত স্বর্ণ নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হলেও উচ্চ সুদের পরিবেশে এতে বিনিয়োগ আগ্রহ কমে যায়।বর্তমানে স্বর্ণের জন্য ৪ হাজার ২০০ ডলারের আশপাশে শক্তিশালী সাপোর্ট রয়েছে বলে ধারণা করা হচ্ছে।অন্যদিকে সিলভার, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও উল্লেখযোগ্য হারে কমেছে।বিশ্ববাজারে এই দরপতনের প্রভাবে দেশের বাজারেও স্বর্ণ ও রুপার দাম কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয় : মার্কেট বিশ্ববাজার স্বর্ণের দাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে স্বর্ণের দাম কমার ইঙ্গিত

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে, যার প্রভাব পড়তে পারে দেশের বাজারেও।আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫২৩ দশমিক ২৩ ডলারে নেমে এসেছে।একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারও ২ দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ৫৩৩ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।বিশ্লেষকরা বলছেন, মুদ্রাস্ফীতি বাড়ার শঙ্কা এবং দীর্ঘ সময় উচ্চ সুদের হার বজায় থাকার সম্ভাবনা স্বর্ণের বাজারে চাপ সৃষ্টি করেছে।

আরও পড়ুন , সবুজ শিল্পায়নে বাংলাদেশের নতুন মাইলফলক আরও ৪টি আরএমজি কারখানা

মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও বৈশ্বিক অনিশ্চয়তা থাকলেও ডলারের শক্তিশালী অবস্থান স্বর্ণের চাহিদা কমিয়ে দিয়েছে।বিশেষজ্ঞদের মতে, সাধারণত স্বর্ণ নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হলেও উচ্চ সুদের পরিবেশে এতে বিনিয়োগ আগ্রহ কমে যায়।বর্তমানে স্বর্ণের জন্য ৪ হাজার ২০০ ডলারের আশপাশে শক্তিশালী সাপোর্ট রয়েছে বলে ধারণা করা হচ্ছে।অন্যদিকে সিলভার, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও উল্লেখযোগ্য হারে কমেছে।বিশ্ববাজারে এই দরপতনের প্রভাবে দেশের বাজারেও স্বর্ণ ও রুপার দাম কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত