দৈনিক সংবাদ দিগন্ত

হাওর কৃষকদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এমপি ফজলুর রহমানের বৈঠক

আগাম বন্যা ও টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের পরিস্থিতি নিয়ে বৈঠক করতে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানকে সচিবালয়ে ডেকে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সচিবালয়ে প্রবেশ করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তার ব্যক্তিগত সহকারী এনামুল হক মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন, জেট ফুয়েলের দাম লিটারপ্রতি কমেছে প্রায় ২২ টাকা

সূত্র জানায়, বিকেল ৪টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে হাওরাঞ্চলের সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা, পুনর্বাসন এবং জরুরি খাদ্য সহায়তার বিষয় তুলে ধরবেন। এর আগে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, বন্যার পরপরই প্রধানমন্ত্রী তাকে নিজ এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

আরও পড়ুন, সিলেটে সীমিত পাথর উত্তোলনের পরিকল্পনা, জরিপে যাচ্ছে সরকার

তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের খাদ্য সহায়তা ঘোষণা করা হয়েছে, যা তিনি ‘সাহসী ও সময়োপযোগী উদ্যোগ’ হিসেবে উল্লেখ করেন। সংসদ সদস্য আরও বলেন, এবারের হাওরাঞ্চলের ক্ষয়ক্ষতি সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম বড়। আগাম বন্যার পাশাপাশি টানা বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয়েছে এবং উজান-ভাটির বিভাজন ছাড়াই প্রায় সব এলাকা প্লাবিত হয়েছে।

আরও পড়ুন, ২৪ ঘণ্টায় ১২ শিশুর মৃত্যু, দেশে হামে নতুন আতঙ্ক

তিনি জানান, তার নির্বাচনি এলাকার ২৪টি ইউনিয়নই ক্ষতিগ্রস্ত হয়েছে। সংসদ অধিবেশন শেষে তিনি ইটনা, মিঠামইনঅষ্টগ্রামসহ বিভিন্ন হাওর এলাকা পরিদর্শন করেছেন।

বিষয় : বৈঠক প্রধানমন্ত্রী বৈঠক ফজলুর রহমান হাওর কৃষক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

হাওর কৃষকদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এমপি ফজলুর রহমানের বৈঠক

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

আগাম বন্যা ও টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের পরিস্থিতি নিয়ে বৈঠক করতে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানকে সচিবালয়ে ডেকে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সচিবালয়ে প্রবেশ করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তার ব্যক্তিগত সহকারী এনামুল হক মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন, জেট ফুয়েলের দাম লিটারপ্রতি কমেছে প্রায় ২২ টাকা

সূত্র জানায়, বিকেল ৪টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে হাওরাঞ্চলের সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা, পুনর্বাসন এবং জরুরি খাদ্য সহায়তার বিষয় তুলে ধরবেন। এর আগে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, বন্যার পরপরই প্রধানমন্ত্রী তাকে নিজ এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

আরও পড়ুন, সিলেটে সীমিত পাথর উত্তোলনের পরিকল্পনা, জরিপে যাচ্ছে সরকার

তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের খাদ্য সহায়তা ঘোষণা করা হয়েছে, যা তিনি ‘সাহসী ও সময়োপযোগী উদ্যোগ’ হিসেবে উল্লেখ করেন। সংসদ সদস্য আরও বলেন, এবারের হাওরাঞ্চলের ক্ষয়ক্ষতি সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম বড়। আগাম বন্যার পাশাপাশি টানা বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয়েছে এবং উজান-ভাটির বিভাজন ছাড়াই প্রায় সব এলাকা প্লাবিত হয়েছে।

আরও পড়ুন, ২৪ ঘণ্টায় ১২ শিশুর মৃত্যু, দেশে হামে নতুন আতঙ্ক

তিনি জানান, তার নির্বাচনি এলাকার ২৪টি ইউনিয়নই ক্ষতিগ্রস্ত হয়েছে। সংসদ অধিবেশন শেষে তিনি ইটনা, মিঠামইনঅষ্টগ্রামসহ বিভিন্ন হাওর এলাকা পরিদর্শন করেছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত