দেশজুড়ে হামের প্রাদুর্ভাব নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে ১২ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত ও উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৫২৪ শিশুর শরীরে।বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।এছাড়া রাজশাহী বিভাগে ২ জন এবং বরিশাল,
আরো পড়ুন , ৭ জুন শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন
খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মোট ৪ শিশুর মৃত্যু হয়েছে।এর আগে গত ৪ মে দেশে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যুর রেকর্ড হয়েছিল, যা পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩২৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ১ হাজার ২৩৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৪৫ হাজার ৪৯৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ৬ হাজার ২০৮ জনের শরীরে রোগটি নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এই সময়ে হামের উপসর্গ নিয়ে ৩১ হাজার ৯১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৩৮ জন।
বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন