দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৬১ জন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৫৭২ জনে। আর নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫২৪ জন।সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ঢাকা বিভাগে। শুধু গত ২৪ ঘণ্টাতেই এখানে ৪৭২ জন নতুন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। এরপর রয়েছে আরো পড়ুন, আম বিক্রি ঠেকাতে ষড়যন্ত্র’ জামায়াতের বিরুদ্ধে অভিযোগ তারেক রহমানেরচট্টগ্রাম ও বরিশাল বিভাগ।পরিস্থিতির ভয়াবহতা বোঝা যাচ্ছে হাসপাতালের পরিসংখ্যানে। গত দুই মাসে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজারের বেশি মানুষ। যদিও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজারের বেশি রোগী।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ৭৪ জন। আর সন্দেহজনক হামসহ মোট মৃত্যু পৌঁছেছে ৩৮৯ জনে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল।বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ। তাই শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, জ্বর বা শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া এবং জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তারা।প্রশ্ন উঠছে—সংক্রমণ ঠেকাতে এখনই কি আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন?