দৈনিক সংবাদ দিগন্ত

৭ জুন শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন

৭ জুন শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা বাজেট অধিবেশন আগামী ৭ জুন বিকাল ৩টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।ঢাকার শেরে বাংলা নগরের জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয় সূত্রে জানানো হয়েছে, এ অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন ও পাশের কার্যক্রম সম্পন্ন করা হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি ২০২৬ সালের বাজেট অধিবেশন হিসেবে বিবেচিত হবে। সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

আর ওপড়ুন , ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

এর আগে গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়। ওই অধিবেশনে ৯৪টি বিল পাশ এবং ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করা হয়। এছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন ২৮০ জন সংসদ সদস্য।চব্বিশের রাজনৈতিক পরিবর্তনের পর এটি নতুন সংসদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ অধিবেশন হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন বাজেট অধিবেশনকে কেন্দ্র করে ইতোমধ্যে সংসদে প্রস্তুতি শুরু হয়েছে।

বিষয় : বাজেট অধিবেশন ক্ষমতাবল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

৭ জুন শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা বাজেট অধিবেশন আগামী ৭ জুন বিকাল ৩টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।ঢাকার শেরে বাংলা নগরের জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয় সূত্রে জানানো হয়েছে, এ অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন ও পাশের কার্যক্রম সম্পন্ন করা হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি ২০২৬ সালের বাজেট অধিবেশন হিসেবে বিবেচিত হবে। সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

আর ওপড়ুন , ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

এর আগে গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়। ওই অধিবেশনে ৯৪টি বিল পাশ এবং ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করা হয়। এছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন ২৮০ জন সংসদ সদস্য।চব্বিশের রাজনৈতিক পরিবর্তনের পর এটি নতুন সংসদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ অধিবেশন হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন বাজেট অধিবেশনকে কেন্দ্র করে ইতোমধ্যে সংসদে প্রস্তুতি শুরু হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x