দৈনিক সংবাদ দিগন্ত

৭ জুন শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা বাজেট অধিবেশন আগামী ৭ জুন বিকাল ৩টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।ঢাকার শেরে বাংলা নগরের জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয় সূত্রে জানানো হয়েছে, এ অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন ও পাশের কার্যক্রম সম্পন্ন করা হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি ২০২৬ সালের বাজেট অধিবেশন হিসেবে বিবেচিত হবে। সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।আর ওপড়ুন , ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশএর আগে গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়। ওই অধিবেশনে ৯৪টি বিল পাশ এবং ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করা হয়। এছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন ২৮০ জন সংসদ সদস্য।চব্বিশের রাজনৈতিক পরিবর্তনের পর এটি নতুন সংসদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ অধিবেশন হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন বাজেট অধিবেশনকে কেন্দ্র করে ইতোমধ্যে সংসদে প্রস্তুতি শুরু হয়েছে।

৭ জুন শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন