আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীর বিভিন্ন এলাকায় জরুরি উন্নয়নকাজ শুরু করছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। এ কারণে আগামী ১০ মে থেকে পরবর্তী ১৩ দিন নির্দিষ্ট কিছু এলাকায় প্রতিদিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নেসকো রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন, ৭ জুন বসছে বাজেট অধিবেশন, ১১ জুন বাজেট পেশ
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩ কেভি ও ১১ কেভি বিদ্যুৎ লাইনের পাশের গাছের শাখা-প্রশাখা কাটার কাজের জন্য প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। ১০ মে দেওয়ানপাড়া ফিডারের আওতাধীন দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়সহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না। ১১ মে রাবি স্টেশন ফিডারের আওতাধীন জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া ও বুধপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুন, আগামী ৫ দিন ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
১২ মে সুগারমিল ফিডারের আওতায় কাটাখালি বাজার, আদর্শ কলেজ, নতুন এমাদপুর ও সুগারমিল এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হবে। ১৩ মে শ্যামপুরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া ১৪ মে থেকে ২৪ মে পর্যন্ত পর্যায়ক্রমে মেহেরচন্ডি, বনগ্রাম, কাটাখালী, কাপাশিয়া, বিহাস ও পদ্মা আবাসিক এলাকার বিভিন্ন ফিডারে উন্নয়নকাজ চলবে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
আরও পড়ুন, হাওর কৃষকদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এমপি ফজলুর রহমানের বৈঠক
নেসকো জানিয়েছে, ঈদের আগে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন