ঈদুল আজহাকে সামনে রেখে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও নিরবচ্ছিন্ন রাখতে রাজশাহীতে বড় ধরনের রক্ষণাবেক্ষণ কাজ শুরু করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।সংস্থাটির রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে জানানো হয়, ৩৩ কেভি ও ১১ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশে গাছের ডালপালা কাটার কাজ করা হবে। এ কাজের কারণে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।নেসকোর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।আরও পড়ুন , খুলনায় সন্ত্রাসের দাপট একের পর এক খুনে আতঙ্কে নগরবাসীএই সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে রাবি স্টেশন ফিডারের আওতাধীন কয়েকটি এলাকা। এর মধ্যে রয়েছে জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ, জিয়া স্কুল, বুধপাড়া, গণির ঢালান ও মোহনপুর চকপাড়া।কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন ঈদকে সামনে রেখে গ্রাহকদের জন্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এ রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে।তবে সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে নেসকো এবং দ্রুত কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।স্থানীয়দের অনেকে জানিয়েছেন, দিনের বেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় কিছুটা ভোগান্তি হলেও ভবিষ্যতে স্থিতিশীল সরবরাহের জন্য এ ধরনের কাজ জরুরি।আরও পড়ুন, ভাঙনের মুখে কুয়াকাটা, সমুদ্র গিলে খাচ্ছে সৈকত, মিলছে না টেকসই সমাধান