দৈনিক সংবাদ দিগন্ত

রাবি শিক্ষার্থীকে মারধর ঘিরে সকালে ট্রেন চলাচল স্বাভাবিক

শিক্ষার্থীকে মারধর ঘিরে সকালে ট্রেন চলাচল স্বাভাবিক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে মধ্যরাতে উত্তপ্ত হয়ে ওঠে রাজশাহী রেলওয়ে স্টেশন। শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাঙচুরের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।রোববার রাতে রাজশাহী রেলস্টেশনে রাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আইয়ুব আলীকে মারধরের অভিযোগ ওঠে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। খবরটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা স্টেশন এলাকায় জড়ো হন।একপর্যায়ে শিক্ষার্থীদের একটি অংশ স্টেশনে ভাঙচুর চালায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, 

আরও পড়ুন, মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার

স্টেশনের বিভিন্ন স্থাপনা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। আতঙ্কে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরাও স্টেশন ছেড়ে যান।পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে যায়।এদিকে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চার সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। একই সঙ্গে শিক্ষার্থীকে মারধর ও পরবর্তী স্টেশন ভাঙচুরের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।সোমবার সকাল থেকে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

বিষয় : রাজশাহী স্বাভাবিক ট্রেন চলাচল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

রাবি শিক্ষার্থীকে মারধর ঘিরে সকালে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে মধ্যরাতে উত্তপ্ত হয়ে ওঠে রাজশাহী রেলওয়ে স্টেশন। শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাঙচুরের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।রোববার রাতে রাজশাহী রেলস্টেশনে রাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আইয়ুব আলীকে মারধরের অভিযোগ ওঠে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। খবরটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা স্টেশন এলাকায় জড়ো হন।একপর্যায়ে শিক্ষার্থীদের একটি অংশ স্টেশনে ভাঙচুর চালায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, 

আরও পড়ুন, মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার

স্টেশনের বিভিন্ন স্থাপনা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। আতঙ্কে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরাও স্টেশন ছেড়ে যান।পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে যায়।এদিকে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চার সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। একই সঙ্গে শিক্ষার্থীকে মারধর ও পরবর্তী স্টেশন ভাঙচুরের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।সোমবার সকাল থেকে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x