চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি এলাকায় শুক্রবার সকাল থেকে টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি—নেসকো।বৃহস্পতিবার নেসকোর চাঁপাইনবাবগঞ্জ আবাসিক প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিবগঞ্জ ৩৩ কেভি লাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।আরও পড়ুন , চট্টগ্রামে শিশু ধর্ষণ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ২৩নেসকোর আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলীর সই করা বিজ্ঞপ্তিতে গ্রাহকদের আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস এবং দৈনন্দিন কাজে বিদ্যুতের ওপর নির্ভরশীল ব্যক্তিদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকায় গ্রাহকদের যে ভোগান্তি হতে পারে, সে জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, নিরবচ্ছিন্ন ও উন্নত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এ জরুরি মেরামত কাজ পরিচালনা করা হচ্ছে।স্থানীয়দের অনেকেই হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি মাথায় রেখে আগে থেকেই প্রয়োজনীয় কাজ গুছিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।আরও পড়ুন , চট্টগ্রামে শিশু ধর্ষণ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ২৩