দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড, ছাড়াল ১৭ হাজার ২০০ মেগাওয়াট

দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি হয়েছে। বুধবার রাত ৯টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি সূত্রে জানা গেছে, এটিই এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড।

আরও পড়ুন, ঢাকায় যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তিতে ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন

এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট, যা ২০২৫ সালের ২৩ জুলাই অর্জিত হয়েছিল। নতুন এই উৎপাদনের মাধ্যমে আগের সব রেকর্ড ভেঙে গেল। বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাধারণত সন্ধ্যার পর দেশের বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ চাপ তৈরি হয়, যাকে ‘পিক লোড’ বলা হয়। বিশেষ করে গরমের সময় বাসাবাড়িতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বা এসির ব্যবহার বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদাও দ্রুত বাড়ে।

আরও পড়ুন, সরকারি খাল খননে ব্যক্তি উদ্যোগ যুক্ত করতে নতুন নির্দেশনা

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-এর তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২৯ হাজার মেগাওয়াটের বেশি। তবে বাস্তব উৎপাদন নির্ভর করে জ্বালানি সরবরাহ, বিদ্যুৎকেন্দ্রের রক্ষণাবেক্ষণ এবং চাহিদার ওপর। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, দেশের মোট বিদ্যুৎ ব্যবহারের সবচেয়ে বড় অংশ আসে আবাসিক খাত থেকে। বাসা-বাড়িতে ফ্যান, লাইট, এসি ও অন্যান্য গৃহস্থালি কাজে প্রায় ৫০ থেকে ৫৫ শতাংশ বিদ্যুৎ ব্যবহার হয়।

আরও পড়ুন, পদ্মা ও তিস্তা ব্যারাজ নিয়ে বড় পরিকল্পনার ঘোষণা দিলেন তারেক রহমান

অন্যদিকে শিল্প খাতে মোট ব্যবহারের প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ খরচ হয়। বিশেষ করে তৈরি পোশাক শিল্প, টেক্সটাইল ও ভারী শিল্পে বিদ্যুতের চাহিদা বেশি। এছাড়া বাণিজ্যিক ও কৃষি খাতেও উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে।

বিষয় : বিদ্যুৎ রেকর্ড পিক লোড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৮ জুলাই ২০২৬

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড, ছাড়াল ১৭ হাজার ২০০ মেগাওয়াট

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি হয়েছে। বুধবার রাত ৯টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি সূত্রে জানা গেছে, এটিই এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড।

আরও পড়ুন, ঢাকায় যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তিতে ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন

এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট, যা ২০২৫ সালের ২৩ জুলাই অর্জিত হয়েছিল। নতুন এই উৎপাদনের মাধ্যমে আগের সব রেকর্ড ভেঙে গেল। বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাধারণত সন্ধ্যার পর দেশের বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ চাপ তৈরি হয়, যাকে ‘পিক লোড’ বলা হয়। বিশেষ করে গরমের সময় বাসাবাড়িতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বা এসির ব্যবহার বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদাও দ্রুত বাড়ে।

আরও পড়ুন, সরকারি খাল খননে ব্যক্তি উদ্যোগ যুক্ত করতে নতুন নির্দেশনা

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-এর তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২৯ হাজার মেগাওয়াটের বেশি। তবে বাস্তব উৎপাদন নির্ভর করে জ্বালানি সরবরাহ, বিদ্যুৎকেন্দ্রের রক্ষণাবেক্ষণ এবং চাহিদার ওপর। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, দেশের মোট বিদ্যুৎ ব্যবহারের সবচেয়ে বড় অংশ আসে আবাসিক খাত থেকে। বাসা-বাড়িতে ফ্যান, লাইট, এসি ও অন্যান্য গৃহস্থালি কাজে প্রায় ৫০ থেকে ৫৫ শতাংশ বিদ্যুৎ ব্যবহার হয়।

আরও পড়ুন, পদ্মা ও তিস্তা ব্যারাজ নিয়ে বড় পরিকল্পনার ঘোষণা দিলেন তারেক রহমান

অন্যদিকে শিল্প খাতে মোট ব্যবহারের প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ খরচ হয়। বিশেষ করে তৈরি পোশাক শিল্প, টেক্সটাইল ও ভারী শিল্পে বিদ্যুতের চাহিদা বেশি। এছাড়া বাণিজ্যিক ও কৃষি খাতেও উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত