দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে চলতি নভেম্বর মাসেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। সব ধরনের নিরাপত্তা ও কারিগরি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে আগামী ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন উদ্বোধনের পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। পাবনার ঈশ্বরদীতে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়ের তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটিতে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। পূর্ণাঙ্গভাবে চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রকল্পসংশ্লিষ্ট একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, কারিগরি বা অন্য কোনো সমস্যা তৈরি না হলে চলতি সপ্তাহেই প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, বিদ্যুৎ সরবরাহ শুরুর নির্দিষ্ট সময় এখনই নিশ্চিত করা যাচ্ছে না।
আরও পড়ুন,আব্দুর রহিমের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর উদ্যোগ
যত দ্রুত সম্ভব সরবরাহ শুরুর চেষ্টা চলছে। পরীক্ষামূলক সরবরাহের পর পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। কোনো ত্রুটি নেই নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি থাকতে পারেন। তবে তাঁর সময় পাওয়ার ওপরও অনুষ্ঠান আয়োজনের বিষয়টি নির্ভর করছে। গত ১১ অক্টোবর প্রথম ইউনিটের চুল্লিতে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া বা ক্রিটিক্যালিটি সফলভাবে শুরু হয়। এরপর ২৯ অক্টোবর চুল্লির ক্ষমতা বৃদ্ধির চূড়ান্ত ধাপ ‘পাওয়ার স্টার্টআপ (সি-স্টেজ)’ শুরুর অনুমোদন দেয় বায়েরা। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ইউনিটের উৎপাদন ধাপে ধাপে বাড়িয়ে ২০২৭ সালের এপ্রিল নাগাদ পূর্ণ সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াটে নেওয়ার লক্ষ্য রয়েছে। এ জন্য আরও তিন থেকে চার মাস সময় লাগতে পারে। এদিকে দ্বিতীয় ইউনিট চালুর প্রস্তুতিও চলছে। রাশিয়া থেকে ছয় চালান পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম ইতোমধ্যে রূপপুরে পৌঁছেছে। প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় চালুর প্রায় এক বছর পর, ২০২৭ সালের শেষ নাগাদ দ্বিতীয় ইউনিট থেকেও পূর্ণ উৎপাদন শুরুর লক্ষ্যমাত্রা রয়েছে। দুটি ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।
বিষয় : বিদ্যুৎ পারমাণবিক দ্বারপ্রান্তে

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬