আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের শিকার হয়ে বাম পা হারানো বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিমকে কৃত্রিম পা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে নিজেই কৃত্রিম পা তুলে দেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন,গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে ১৩ কারখানা বন্ধ
বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে। দীর্ঘদিন ধরে বাম পা না থাকায় স্বাভাবিক চলাফেরায় নানা সমস্যার মুখে পড়ছিলেন আব্দুর রহিম। দৈনন্দিন কাজকর্মেও তাঁকে বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে থাকতে হচ্ছিল। তাঁর চলাচলের সক্ষমতা ফিরিয়ে আনা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ তৈরি করতেই কৃত্রিম পা সংযোজনের উদ্যোগ নেওয়া হয়। কৃত্রিম পা পাওয়ার ফলে আব্দুর রহিমের চলাফেরা সহজ হবে এবং স্বাভাবিক জীবনে ফেরার পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬