গাছপালা কর্তন ও নতুন বিদ্যুৎ লাইন নির্মাণ কাজের কারণে শনিবার দেশের কয়েকটি এলাকায় টানা প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।চুয়াডাঙ্গা ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ জানিয়েছে, বড়বাজার ও নিউ মার্কেট ফিডারের ১১/.৪ কেভি লাইনের গাছপালা কর্তনের কাজ করা হবে। এ কারণে শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলোর মধ্যে রয়েছে—দৌলোদিয়ার সরদারপাড়া, স্কুলপাড়া, ফায়ার সার্ভিসপাড়া, বঙ্গজপাড়া, বড়বাজার নিউমার্কেট এলাকা, মুক্তিপাড়া, থানা রোডের দুই পাশ, দক্ষিণপাড়া এবং কোরিয়াপাড়া।
আরও পড়ুন , আগের রঙের পোশাকে ফিরছে পুলিশ
এদিকে, ঝিনাইদহের মহেশপুর বিদ্যুৎ সরবরাহ বিভাগ জানিয়েছে, নতুন লাইন নির্মাণ ও গাছপালা কর্তন কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মহেশপুর উপকেন্দ্রের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই যেকোনো সময় বিদ্যুৎ সংযোগ চালু করা হতে পারে। এজন্য গ্রাহকদের সবসময় লাইন সচল আছে বলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে ওজোপাডিকো।
বিষয় : বিদ্যুৎ উন্নয়ন বোর্ড লাইন নির্মাণ

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন