২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আগামী ৭ জুন থেকে শুরু হচ্ছে। এদিন বিকেল তিনটায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী এই অধিবেশন আহ্বান করা হয়েছে। অধিবেশনটি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবন-এর সংসদ কক্ষে।
আরও পড়ুন, জেট ফুয়েলের দাম লিটারপ্রতি কমেছে প্রায় ২২ টাকা
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন। প্রচলিত রীতি অনুযায়ী বৃহস্পতিবারই বাজেট পেশ করা হবে। বাজেট অধিবেশন হওয়ায় এটি তুলনামূলক দীর্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে। অধিবেশন শুরুর দিন সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়কাল নির্ধারণ করা হবে।
আরও পড়ুন, হাওর কৃষকদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এমপি ফজলুর রহমানের বৈঠক
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশন শেষ হয় গত ৩০ এপ্রিল। নতুন সরকারের প্রথম অধিবেশনে মোট ৯৪টি বিল পাস হয়েছিল। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের পর ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
আরও পড়ুন, সিলেটে সীমিত পাথর উত্তোলনের পরিকল্পনা, জরিপে যাচ্ছে সরকার
আসন্ন বাজেটকে ঘিরে অর্থনীতি, রাজস্ব ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন