আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে শুক্রবার (৮ মে) থেকে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন–এর পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকেই বিভিন্ন বাস কোম্পানি অনলাইন ও কাউন্টার—উভয় মাধ্যমেই অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে।
আরও পড়ুন, রাজশাহীতে ১৩ দিন এলাকাভিত্তিক বিদ্যুৎ বন্ধ থাকবে
জানা গেছে, ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার জন্য অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। অর্থাৎ আজ থেকেই যাত্রীরা ঈদ উপলক্ষে বিভিন্ন রুটের বাসের আগাম টিকিট সংগ্রহ করতে পারছেন। শ্যামলী এন আর ট্রাভেলসের জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী জানান, সকাল থেকেই তাদের সব টিকিট বিক্রি শুরু হয়েছে এবং অনলাইন ও কাউন্টার উভয় মাধ্যমেই টিকিট দেওয়া হচ্ছে।
আরও পড়ুন, ১২৪ হজ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪৮ হাজারের বেশি হাজি, মৃত্যু ১০ জন
তিনি আরও বলেন, যাত্রীদের সবচেয়ে বেশি চাহিদা ২৪ মে রাত, ২৫ মে সারাদিন এবং ২৬ মে সকালের টিকিটে। সরকারি ছুটি ২৫ মে থেকে শুরু হওয়ায় এসব দিনের টিকিটে বাড়তি চাপ দেখা যাচ্ছে। সকাল ১০টার মধ্যেই অনেক রুটের অগ্রিম টিকিট প্রায় শেষ হয়ে গেছে।
আরও পড়ুন, আগামী ৫ দিন ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
এদিকে বাস মালিক সমিতি জানিয়েছে, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। অনলাইনেও একই ভাড়া কার্যকর থাকবে। পাশাপাশি প্রতিটি কাউন্টারে অনুমোদিত ভাড়ার চার্ট টাঙানো বাধ্যতামূলক করা হয়েছে।
বিষয় : অগ্রিম টিকিট কাউন্টার ঈদুল আজহা

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন